-
জন্মের আগে আমি
কাজী অ্যাডামজন্মের আগে হয়তো আমি হতে চেয়েছিলাম কোনো কৃষকের হালের বলদ—
যে নিজের শরীরের শক্তি দিয়ে
অন্যের জমিতে ফসল ফলায়,
অথবা কোনো অসহায় বিধবার একমাত্র সম্বল দুধেল গাই—
যার শরীরেই একটি ঘরের আগামীকাল বাঁধা থাকে।তারও আগে হয়তো হতে চেয়েছিলাম
কোনো কিশোরের প্রথম প্রেম,
অথবা যৌবনের কোনো রমণীর প্রথম ভুল—
যে ভুল একদিন স্মৃতি হয়ে
তার একান্ত গোপন দুঃখের নাম হবে।তারও আগের আগে
আমি হয়তো হতে চেয়েছিলাম
শহুরে প্রহরীর ঘুম-ঘুম চোখ—
যে জেগে থাকার দায়ে
নিজের ঘুমটুকুও হারিয়ে ফেলে;
অথবা শহুরে পাপ্পাস প্রিন্সেসের
পার্সিয়ান বিড়াল—
যার ক্ষুধা, আদর, অভিমান
সবকিছুরই একজন মালিক আছে।জন্মের পর
আমি হলাম তোমাদের সমাজের আবাল প্রেমিক—
ভাতের আগে তোমাদের মতোই প্রেম চাইলাম,
আর বিনিময়ে পেলাম ভাতের ছাই।ভুলক্রমে তোমাদের মতোই চেয়েছিলাম
প্রেমিকার ঠোঁটের আগুনে
রাতের শেষ বিড়িটা জ্বালাতে।আগুনটাকে ভেবেছিলাম উষ্ণতা,
অথচ সে তো আগুনই ছিল—
তারপর, বিড়ি পুড়ল, হাত পুড়ল, রাত পুড়ল,
পুড়ল আমার অপেক্ষা।আমি প্রেমিক হতে চেয়েছিলাম,
হলাম দুঃখের একজন আজীবন শ্রমিক;
আর প্রেয়সীর ঠোঁটের আগুনে
শেষ বিড়িটা জ্বালাতে গিয়ে
ভুল করে জ্বালিয়ে ফেলেছি
আমারই রূহ।18 Comments-
-
“প্রেমিকার ঠোঁটের আগুনে রাতের শেষ বিড়িটা জ্বালাতে” – এই চমৎকার চিত্রকল্পটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আপনি চমৎকারভাবে আবেগের সাথে জীবনবোধ ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখার ধারা এভাবেই অব্যাহত থাকুক।
-
-
-
-
-
-
আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। অদ্ভুত সুন্দর আর খুব গভীর এক বিষাদ ফুটে উঠেছে প্রতিটি লাইনে। আপনার এই শব্দের বুননগুলো সত্যিই খুব আলাদা।
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।


চমৎকার