Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 1 month, 1 week ago

    অটো-রিপ্লাই
    কাজী অ্যাডাম

    তোমাকে লিখলাম—“কেমন আছো?”
    সঙ্গে সঙ্গে একটি অটো-রিপ্লাই এল,
    “আমি এখন অন্য জীবনে ব্যস্ত।”

    আর কিছু লিখিনি।
    মানুষের সবচেয়ে ঠান্ডা উত্তর
    কখনো শব্দে আসে না—
    একটি স্বয়ংক্রিয় নীরবতাই যথেষ্ট।

    খসড়াধ্বনি: উত্তর পাওয়া কি সবসময় স্বস্তি দেয়, নাকি কিছু উত্তর আরও গভীর একাকীত্ব তৈরি করে?

    8
    12 Comments
    • আপনার লেখা এই ভাবনার সহজ অথচ গভীর প্রকাশ আমার হৃদয়ে বেশ দোলা দিয়ে গেল। ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা সেই নীরবতাকে আপনি খুব সুন্দর একটি রূপ দিয়েছেন। এই সংবেদনশীল অনুভূতিগুলোকে এভাবেই শব্দের বুননে ধরে রাখুন, আপনার পরবর্তী সৃষ্টির অপেক্ষায় রইলাম।

      • ব্যস্ততার আড়ালে থাকা নীরবতাটুকু আপনার হৃদয়ে এভাবে ধরা দিয়েছে জেনে সত্যিই ভালো লাগল। আপনার এই মমতাভরা পাঠ আর পরবর্তী লেখার অপেক্ষা, দুটোই সঙ্গে রাখলাম।

    • উত্তর পাওয়ার চেয়েও উত্তর না পাওয়াটাই বেশি কষ্ট দেয়।

      • অনেক সময় নীরবতাই সবচেয়ে দীর্ঘ উত্তর হয়ে ওঠে। আপনার কথাটুকু সেই না-পাওয়ার ব্যথাটাকে খুব নিঃশব্দে ছুঁয়ে গেল।

    • দারুন উপস্থাপন

      • আপনার চোখে উপস্থাপনাটুকু ভালো লেগেছে, এটাই আনন্দের। এই ভালো লাগা সঙ্গে রাখলাম।

    • কিছু উত্তর যদি আগে থেকে অনুমান করা যায় তবে হয়তো কষ্ট বা স্বস্তি দুটোই পাওয়া যায় 🙂‍↕️

      • ঠিক বলেছেন। উত্তরটা জানা থাকলে অন্তত অপেক্ষার অনিশ্চয়তাটুকু থাকে না, কষ্ট হোক বা স্বস্তি। আপনার কথাটা বেশ ভাবিয়ে দিল।

    • Kazi Adam, “মানুষের সবচেয়ে ঠান্ডা উত্তর কখনো শব্দে আসে না” লাইনটা পড়ে একদম বুকের ভেতর গিয়ে লাগল। এই অটো-রিপ্লাইয়ের অনুভূতিটা যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা আপনার লেখায় খুব সুন্দর ফুটে উঠেছে।

      • ‘ঠান্ডা উত্তর’-এর ভেতরের নীরব যন্ত্রণাটুকু আপনি খুব গভীরভাবে অনুভব করেছেন। অটো-রিপ্লাইয়ের যান্ত্রিকতার আড়ালে যে মানবিক শূন্যতা, আপনার পাঠে সেটাই আরও স্পষ্ট হয়ে উঠল।

    • পাওয়া পেয়ে গেলে অনেক সময় মর্মতা থাকেনা।

      • কবি বন্ধু, কথাটার ভেতরেই এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে। পাওয়া যখন নিশ্চিত হয়ে যায়, তখন অনেক সময় অপেক্ষার মায়াটুকু আর থাকে না। আপনার উপলব্ধিটা ভালো লাগল।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar