Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    নিগৃহীত প্রেম’
    _কিশোর কনক

    ভালোবেসে যাঁরে যায়না পাওয়া
    তাঁরেই প্রাণপণ ভালোবাসে মন……………………
    ভালোবেসে যাঁরে যায়না পাওয়া
    তাঁরই অন্বেষণে ঘুরাই দুই নয়ন।
    আত্মসম্মান বজায় রাখতেই
    ব্যক্তিত্বহীন হওয়া যায়না।
    তবু প্রিয়জন বোঝেনা আত্মদহন
    নিভৃতে হৃদয়ে ধরে অদৃশ্য আয়না।

    প্রেম সেতো অস্ট্রেলিয়ার আদিবাসীদের বানানো
    কাঠের তৈরী বুমেরাং ক্ষেপনাস্ত্র
    লক্ষবস্তুকে আঘাত করে ফিরে আসে।
    প্রেম যেনো স্বেচ্ছায় দুঃখ পাবার ষড়যন্ত্র
    মনের কোনো মন্ত্রনা মানেনা জীবন
    সাজানো ঘরে থেকে মনে হয় আছি কারাবাসে।
    ভালোবাসার কোনো কারণ হয়না
    কেন ভালোবাসি এমন সংজ্ঞা দেয়া অসম্ভব।
    হয়তো তুমি বুঝবেই না,
    হয়তো আমায় খুঁজবেই না
    তবু তোমাতেই খুঁজি জাগতিক বৈভব |

    তোমার ছায়া কায়ায় মিশে থাকে
    ইলেক্ট্রিক আলোতেও সুদৃশ্য তোমার ছায়া’
    তোমার মনের কক্ষপথে হারিয়েছি পথ
    এ এমন পরিচয়,এ এমনই এক অদ্ভুত মায়া।
    জানি,
    একজীবনে অনেক কিছুর আশা ছেড়ে দিতে হয়।
    একজীবনের অনেক চাওয়া
    করতেই হয় অপচয়।
    আকাশ জমিনের মাঝে জন্ম নিয়ে
    দুনিয়ার কতো মানুষ কতোকিছু পেলোনা’
    কতো মানুষ হাহাকার বুকে মরলো
    কাংখিত প্রিয়জন খবর রাখলোনা |

    অশনীর সংকেত আসে অন্তঃপুরে ভেসে
    তেপান্তরের ত্রিমোহনা যোযন যোযন দুর’
    ত্রিমোহনায় পৌঁছাবেনা আমার কন্ঠস্বর
    উল্টোপথে উল্টোরথে যাচ্ছি মধুপুর।
    জানি,
    অলীক স্বপ্নে ভাসছে তোমার অহংকারী মন।
    আমার মনজমিনে করবেই না
    তুমি পর্যটন।
    মন খারাপের একরাত্রি হবেই তবু ভোর
    ভোরের শিশির বিন্দু’ সে ও শুকাবেই রোদে’
    বিরানভূমিতেই আমি হবো দূর্বাঘাস
    নিজেকে সাজা দেবোই আমি অকরুণ প্রতিশোধে |

    প্রকৃতির নিয়মেই
    নিগৃহীত প্রেম নেবে ছুটি’
    জীবিকার প্রয়োজনে ছুঁটবোই ব্যস্ত শহরে।
    নাগরিক কোলাহলে ফিঁকে হয়ে যাবে তোমার অস্তিত্ব।
    তবু,
    তোমার অপারগতার নিরব অপমান
    হঠাৎ পড়বে মনে।
    ফিরতেই হবে এক সন্ধ্যার স্মৃতির রোমন্থনে
    মনে পড়বেই তোমার আবছায়া মুখচ্ছবি’
    তুমি বুঝবেনা,জানবেনা
    সে নাগরিক যন্ত্রণা |

    11, March 2022
    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    10
    8 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar