-
অর্থই পুরুষের ইহকালের ঈশ্বর’
_কিশোর কনকঅর্থ সকল শর্ত ভাঙে’
অর্থ না থাকলে ভাঙে প্রেমিকের মন
প্রিয় প্রেমিকা বুকে পা রেখে নববধু হয়ে চলে যায় কোনো বিত্তশালীর ঘরে
সাজানো ফুলের বিছানায়।
অর্থ সকল শর্ত ভাঙে’
অর্থ না থাকলে অসহায় পুরুষের জীবন
প্রিয় স্ত্রী বাধ্য হয়ে চলে যায় ঘনিষ্ট বন্ধুর হাত ধরে সাজাতে দ্বিতীয় সংসার
একই দেহ মন দ্বিতীয় পুরুষে মাতে কামনায়।অর্থের কাছে বিক্রি হয়ে যায় পুরুষের প্রেম
অর্থের কাছে বিক্রি হয়ে যায় প্রিয় প্রেমিকা,প্রিয় স্ত্রী
অর্থই জীবনের সব প্রয়োজন |
অর্থ না থাকলে ভালোবাসা সত্যিই জানালা দিয়ে পালায়’
অর্থ না থাকলে আড়ালে বিদ্রুপ করে বন্ধু,শত্রু,প্রতিবেশী
আত্মীয়-স্বজন সবাই।
দিনশেষে পুরুষের জীবনে অর্থ ছাড়া আপন কিছু নাই |অর্থ না থাকলে বিনা চিকিৎসায় মরে আপন মানুষ’
অপমৃত্যুর পরে জোটে আত্মীয় স্বজনের করুণা।
অর্থের কাছে কবি এবং কবিতা আদিম কৃতদাস
ভালোবেসে কথা রাখেনা সুনীলের বরুনা।অর্থই পুরুষের ইহকালের ঈশ্বর।
অর্থের লোভেই কুৎসিত পুরুষের কামনার লালাবিষ চুষে খেতে
সুদর্শন প্রেমিকের বুকে পা রেখে চলে যায় দেবীরুপী প্রেমিকা |ভালোবেসে যে মানবী বলেছিলো সে এক বাবার সন্তান
জাগতিক সংসারে তাঁর কথা মিথ্য হয়না কোনদিন।
দুঃসহ দুর্দিনে সে মানবী অন্যজনে সাজিয়েছে নতুন জীবন
পুরনো জীবনে ফিরে চায়নি কোনো একদিন।অর্থই পুরুষের ইহকালের স্বর্গ-নরক।
অর্থের লোভেই পিতৃসম পুরুষকে বিবাহ করে বাইশ বছরের তরুনী।
অর্থের লোভেই পিতৃসম সঙ্গীতকারের শয্যাসঙ্গী হয় নবাগত গায়িকা |অর্থ থাকলেই জুটে যেতে পারে লাস্যময়ীর প্রেমের আঁচল’
পুরুষের শারীরিক সৌন্দর্য হতে পারে শিথিলযোগ্য |অর্থ না থাকলে প্রিয় বন্ধু করবেই অবমূল্যায়ন,
অর্থ থাকলেই জ্ঞানী গুণীর তকমা দেয় জনঅরণ্য।
অর্থ থাকলেই ঢেকে যায় চরিত্রের কালো দাগ
অর্থ থাকলে ছেড়ে যেতোনা জীবনের নায়িকা লাবণ্য।অর্থ থাকলেই কদর বাড়তো কনকের গানে
দেশসেরা শিল্পী প্রত্যাখান করতে পারতোনা |29, March 2022
©Kishor Kanokকবিতার গল্প ভুল করেও কেউ
নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,
কবি কিংবা কবিতার নয়।
Record Label : Labonnow Entertainment6 Comments-
@অভিমানীমন যখন পৃথিবীর প্রায় সব মানুষই টাকার গোলাম,তখন যাঁরা টাকার গোলাম হতে পারেনা তাদের জন্য নির্ধারিত জাগতিক নরক যন্ত্রণা।টাকার গোলাম হতে পারিনি বলেই জীবনের সবচেয়ে প্রিয় মানুষ কতৃক প্রতারণার শিকার হতে হয়েছে।এখন মনে হয় অর্থ ছাড়া নিরর্থ জীবন।আক্ষরিক অর্থে টাকাই জীবনের প্রায় সবকিছু।তাই শেষ পর্যন্ত চিন্তা চেতনার পরিবর্তনের পথে আছি।

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



অভিনন্দন।