-
কামনার বিক্ষোভ’
_কিশোর কনকনা হয় একবার নিজেকে বদলে নিলাম
সময়ের প্রয়োজনে।
না হয় দুপায়ে পিষলাম বিভৎস্য অতীত
খুঁজতে জীবনের সঠিক মানে।
তোমার মিথ্যে গল্প মিথ্যেই থাক
নিরানন্দ কাটুক পহেলা বৈশাখ
আমি তোমার সংস্পর্শ চাইবোনা।
তুমি কারো জন্য সাজো নীল শাড়ি নীল চুড়িতে
শাহবাহের ফুলের দোকান তোমার অপেক্ষায়
আমি কোনো বিশেষ দিনে রাজপথে নামবোনা |আমি আমার গানের নায়িকাকে স্বপ্নে করেছি খুন
স্বপ্নে তাঁরে দিয়েছি কবর বুকের গোরস্থানে।
বাস্তবে তাই রাজার মতো বাঁচি
ব্যাভিচারী মনমানবীকে রাখতে চাইনা মনে।
বাঙালির ঐতিহ্যে ধর্মের মসলা টেকেনি
যে যাঁর মতো বর্ষবরণ করেছে রাজপথে।
তোমার আমার ফয়সালাও রাজপথেই হোক
‘তারপর খুঁজবোনা তোমায়’ পথে যেতে যেতে |নারীর মোহনীয় রপে ঢাকা পড়েছিলো সত্য
অভিনব শত শর্তে আমি ছিলাম নাজেহাল।
নারী-পুরুষ সবারই থাকে একই কামনার ক্ষুধা
নারী সেকথা স্বীকার করেনা সাক্ষী মহাকাল।
ধর্ম বেচে খাওয়া হুজুর’ সে ও করে চার বিয়ে
সেখানেও কারণ একই যৌবনেরই ক্ষুধা।
তুমিও নারী জ্বলেছিলে নিরবে কামনার বিক্ষোভে
আমায় ছেড়ে হয়েছিলে তাই অন্যকারো রাধা |
_____________________
ক’ফোঁটা মানববিষ সম্বল নারী-পুরুষ প্রেমে
মনের মোহ থাকেনা কারো,তোমারও ছিলোনা।
ধর্ম তোমার জানেইনা অসৎ হবার খবর
বৃথাই তোমায় দেবীর সাথে করেছি তুলনা |পুরুষের চেয়ে প্রেমিক হওয়া অনেক বেশী কঠিন
আমি প্রেমিক হতে পেরেছিলাম তোমার জীবনে।
কামনার কৃতদাসী তুমি প্রেমিক ছেড়ে পুরুষ পুষলে বুকে
আমার কথা রাখলেইনা মনে |
_______________________
সত্যকথায় বিষপাতার মতো জ্বলবে তোমার মন
তাতে এখন আসেনা কিছু।
এখন আমি বদলে যাওয়া মানুষ
ভুল করেও ছুটিনা তোমার ছায়ার পিছু।
কালনাগিনীর নাচ দেখিতে
এখন আমার ইচ্ছে করেনা |14, April 2022 / Dhaka
বিঃদ্রঃ কবিতার গল্প ভুল করেও কেউ
নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়।
Record Label : Labonnow Entertainment6 Comments-
@অভিমানীমন প্রেম আর কামনা এক না হলেও প্রেম আর কামনা ওৎপ্রোতভাবে জড়িত।জানেন হয়তো কামনা না থাকলে বাসনা নদির তীরে আসেনা কেউ।প্রেম চিরকালই দেহকে উপজীব্য করে যতনে বেঁচে থাকে।চাঁদ,তারা,ফুল,পাখি,আকাশ,বাতাশ,ফুলপাতা,বেলপাতা যুক্ত উপমা নির্ভর কবিদের কবিতার বানী বিশ্বাস করে এমন মন্তব্য করে থাকলে ভুল করেছেন।বাস্তবতার মুখোমুখি ওসব সস্তা আবেগ এক মিলি সেকেন্ডও টেকেনা।

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



চমৎকার!