-
কবিতা প্রেমে পড়েছি’
_কিশোর কনক
কবিতা প্রেমে পড়েছি——————————————–
প্রেমে পড়তে হয় তাই!
তোমাকে ভালোবেসেছি—————————————–
জীবনের প্রয়োজনেই।
অার কিছু জানিনা
অতশত বুঝিনা!
কবিতার গল্পের মতো করেই
জীবনের এই নব প্রভাতে
প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু তোমাকেই চাই।কবিতা প্রেমে পড়েছি——————————————-
প্রেমের প্রকৃত কোনো সংজ্ঞা নাই তাই!
তোমাকে ভালোবেসেছি এক জীবনে
তাই তোমাকেই চাই।
ধরণীর বিমুর্ত অববাহিকায়————————————–
চৈত্রের তীব্র তাপদাহে
তোমার প্রতিক্ষায় দাঁড়িয়ে থাকা
হয়তো অামারই প্রয়োজনে।তোমাকে চাই———————————————————
স্বপ্নের তুলিতে অাঁকা বাস্তবের অঙ্কণে।
কবিতা প্রেমে পড়েছি
জীবনের বেলাভূমিতে চাঁদ ডোবা বনে।
এ কি পাগলামী নাকি ব্যাকুলতা———————————–
নাকি শুধুই হৃদয় ভাঙা গড়ার
অগ্রীম পূর্বাভাস ভেসে অাসছে
তোমার হৃদয় গহব্বর থেকে।কবিতা প্রেমে পড়েছি———————————————-
কষ্টের মিছিল নিয়ে হেঁটে যাবো বলে।
অাঁধারের বক্ষে ফিঁনিক দ্বীপ জ্বেলে দিতে
প্রেমকে নতুন করে চিনতে।
জীবনের ধূসর সে বাঁক থেকে——————————–
প্রেমের আভিধানিক মানেটা
নতুন করে জানতে
ছঁকে বাঁধা স্বপ্নের খেলাঘরে।তোমাকে ভালোবেসেছি———————————————
পৃথিবীকে নতুন করে চিনতে।
প্রতিদিন ঝরে যাওয়া অসংখ্য ফুল থেকে
একটি পাঁপড়ি কুঁড়িয়ে অানতে।
অাবার প্রেমের নব প্রভাতে—————————————-
পূজিব তোমার প্রেমের পূজা
প্রতিটি হৃদয়ের গহীন কোণে
প্রেমের মালা সাজিয়ে রাখবে সবাই।তোমাকে নিয়ে কবিতা লিখেছি————————————
অামরণ কবিতার বুকে
তোমাকে সাজিয়ে রাখতে
অদৃশ্য প্রেমকে অমরত্ব দিতে।
যদি তুমি সে অাশায়————————————————-
বেঁধে রাখো বুক
অামার অাশায় থাকো উন্মুখ
তবে সার্থক এ প্রেম।কবিতা তোমার তুমিকে———————————————
অামার অামির মাঝে বন্দী করে
দেখবো ত্রিভূজ প্রেমের ত্রিভূবন
অপরুপ মিলনের সন্ধি গড়ে।
পুনঃজনম পাবে আমাদের প্রেম সভ্যতার ইতিহাসে——————————
তোমার নিকশিত প্রেম আমাদের মিলনে পূর্ণতা পাবে।
কেউ দির্ঘশ্বাস ছাড়বেনা প্রেম বিরহে
তোমাকে স্বরণ করবে সেদিন পৃথিবী প্রাণপণে।কবিতা সত্যিই প্রেমে পড়েছি————————————–
জীর্ণতার খোলস ভাঙবো সে ইচ্ছায়।
তোমাকে খুব কাছ থেকে দেখার সে সুযোগ তবু
হাতছাড়া করতে হয় যদি অনিচ্ছায়
প্রেমের ঘৃনিত অভিসম্পাত জোটে যদি কপালে
অন্যসবার মতো
‘যদি অামি না পারি দিতে তোমার প্রেমের প্রতিদান
তবে ক্ষমা করে দিও কবিতা।
কনকের তরে কেঁদোনা মিছে
জেনো তুমিই সতি সবিতা।
যদি আমি না পারি অন্ধকারে জ্বেলে দিতে আলো।
সমাপ্ত’
Date:-23-03-2011এই কবিতার অডিও ভিডিওর মেধাস্বত্ব ‘Labonnow Entertainment’
কতৃক সংরক্ষিত।2 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



সুন্দর।