Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 11 months ago

    জীবন যৌবন আলোচনা বন্ধ’
    _কিশোর কনক

    এখন ভালো আছি
    হয়তো এই মুহুর্তে তুমিও ভালো আছো।
    এই মুহুর্তে হয়তো তোমার আমার চেনা জানা
    অসংখ্য মানুষ করছে সুখের সংকল্প।
    অনেকেই আক্রান্ত অসময়ের অসুখে
    অনেকের জীবনে নেই সুখের কোনো গল্প।
    অনেকেই করছে জীবন যৌবন আলোচনা
    অনেকেই মাখছে শরীরে কামনার গন্ধ।
    অনেকের দেহ বিকল রোগ ব্যাধিতে
    অনেকেরই জীবন যৌবন আলোচনা বন্ধ||

    আসলে মানুষের জীবন বড় বিচিত্র
    এখন সুস্থ আছি,
    হয়তো একটু পরেই হবো অসুস্থ ভীষণ।
    এন্টিবায়েটিক ঠিকমতো কাজ করবেনা
    কিছুক্ষণের জন্য হলেও মনে হবে
    অসুস্থ দেহকে বুঝি ফাঁকি দেবে জীবন।
    তরুণ জীবন সেরে ওঠে ঠিক
    প্রবীণ জীবন পড়ে ঝুঁকিতে……………………
    অদৃশ্য স্রষ্টার বিধানে
    কতজনে পড়ে শুভঙ্করের ফাঁকিতে||

    আমরা মানুষ বাঁচতে ভালোবাসি
    আমাদের সবার কাছে
    জীবনের আয়ু খুব বেশী কম মনে হয়।
    এই সময়ে মানুষ বিখ্যাত হবার আশা করে
    অবৈধ সম্পদের পাহাড় গড়ে
    অনেকেই আবার অবৈধ ক্ষমতা চায়।
    অনেকেই লুটে খায় রাস্ট্রীয় সম্পদ
    অনেকের পেশা ঘুষ খাওয়া।
    দেহের অসুখ তবু সবারই হবে
    অসুখ বিসুখে আসা যাওয়া||
    __________
    যতোক্ষণ বেঁচে থাকা ততোক্ষণ আনন্দ
    রোগ শোক দুঃখ কামনার গন্ধ।
    যতোদিন বেঁচে থাকা ততোদিন প্রেম
    নারী পুরুষের নেশায় অন্ধ।
    কেউ ভালোবেসে মন ভাঙে কারো
    বিলাসী সুখের খোঁজে চলে যায় দুরে
    কেউ শোনে রবী ঠাকুরের গান
    প্রশান্তি বয়ে যায় হৃদয়পুরে||

    কেউ করে পরকীয়া
    কারো ভিতর বাহির মানুষ দুজন।
    কেউ জীবন বোঝে ধর্মীয় বিধানে
    তাঁর কাছে মালিক সুজন।
    কারো জীবন বন্দী আট কিলোমিটারে
    কারো স্বপ্নে আরবের লোহিত সাগর।
    মৃত্যু সেতো অনিমন্ত্রিত অতিথি
    কেড়ে নেবে ঠিক দেহের দোসর||

    কেউ ঘাতকের পায়ে নতজানু গোলাম
    কেউ বিবেক বিক্রি করে অনিচ্ছায়।
    কেউ মাতৃভাষাকে অবজ্ঞা করে
    ভিন্ন ভাষায় কাঁদে হাসে সস্তায়।
    কেউ ব্যাক্তিত্বহীন কাপুরুষ
    কেউ প্রতিবাদ প্রতিরোধে মরে।
    সে যা ই হোক তবু সব মানুষই
    দেহের অসুখে ঠিকই পড়ে||

    কেউ মানুষ বলতে শুধু মানুষ বোঝে
    বোঝে মানুষের জন্যই ধর্ম।
    কেউ বোঝে নিজের ধর্মে সবাই মানুষ
    অন্য ধর্ম সব মিথ্যে।
    কোনো কোনো সাম্প্রদায়িক ধর্মান্ধ’র মতে
    অন্য ধর্মের সবাই বিধর্মী।
    তাদের স্রষ্টা কেউ নাই।
    যদি তাই হতো
    তবে তাদের সৃষ্টি করলো কে
    কেন তারা পৃথিবীর নাগরিক?
    কোনো উত্তর আসবেনা কোনদিন।
    কারণ,
    ইহকাল পরকালের মালিকের কাছে
    পৃথিবীর সব ধর্মের সব বর্ণের মানুষই সমান।
    সে যা ই হোক
    সবারই দেহের অসুখ হয় একজীবনে বহুবার
    দেহের শক্তি কমলে
    মনে অহংকার কমে।
    হয়তো কিছু সময়ের জন্য হলেও
    সবারই মানুষ হবার সুযোগ জুটে যায়।
    মরে গেলেই
    কারো ঠিকানা মাটির কবর
    কারো ভাগ্য চিতার আগুনে পুড়ে ছাই।
    দেখো তখন কোনো দেহতেই
    পরান পাখি বেঁচে নাই||

    এইতো জীবন আমাদের
    তবু কমেনা কারো অহংকার…………..
    আজ আছি কাল থাকবো কিনা জানিনা
    তবু ধর্ম বর্ণে বিভেদ চিরকাল।
    অনেকের প্রবীন বয়সে স্বাভাবিক মৃত্যু ঘটে
    অনেক তরুন হয় ঘাতকের বুলেটে খুন।
    অনেকেই গুম হয়ে আর ফেরেনা
    আবার কারো মৃত্যু ম্যানহোলের ঢাকনায়।

    কেউ ধর্ষিত হয়
    কেউ গ্রেপ্তার বলাৎকারে
    পুরুষ শাসিত সমাজে…………………………
    কবিরা তখন পড়ে লজ্জায়।
    আর কারো কোনো দায় নেই
    কেউ দায় নিতে চায়না।
    সে যা ই হোক তবু
    নিকৃষ্ট পাপীও ভোগে দেহের অসুখে
    দেহের অসুখে ভোগে আধেক নিঃষ্পাপ প্রাণ।
    শুধু মরণেই দেহ নিরোগ
    জীবনের হলে অবসান|

    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment
    Friday, 08 October 2021.

    6
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar