Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 9 months ago

    আমি তোমার তীব্র অবহেলা’
    _কিশোর কনক

    আমি তোমার তীব্র অবহেলা
    তোমার অবজ্ঞা আর অবহেলা দুচোখ বুজে সই।
    আমি তোমার রাত প্রহরী মন
    রাত্রি কিংবা সূর্যদিনে তোমার আশায় বেঁচে রই।
    আমি নতজানু হই তোমার প্রেমে
    তোমার নামে সকাল সন্ধ্যা ভোরে’
    তুমি জানো আমিও জানি
    যাচ্ছে জীবন তোমার প্রেমের ঘোরে।
    প্রেম চিরকাল স্পর্শকাতর,
    আলো ছায়ার খেলা…………………………………..
    একলা আগন্তুক আমি তোমার শহরে
    তোমায় ভেবে যাচ্ছে সারাবেলা |

    আমি কথার পরে কথা বলি,তোমার সাড়া মেলেনা
    জানিনা এমন চুপ থাকা শিখলে কেমন করে!
    তুমি জানো আমিও জানি,কথাতেই চলে দুনিয়া
    তবু কোনো উত্তর আসেনা আমার কথার প্রত্যুত্তরে।
    আমার মন খারাপের বিষন্ন দিনে
    তোমায় আমি পাইনা’
    তবু তোমায় চাওয়ার দুঃসাহস পুষে রাখি বুকে |

    আমি তোমার হঠাৎ পাওয়া সুখ,নাগরিক কোলাহলে
    যে অদৃশ্য সুখের তুমি,খুঁজে পাওনি বিশেষণ।
    অনেক চাওয়ার অনুরোধে,এসেছিলে কাছে
    দুরে যেতেই আমার মায়া,ভুলেছে তোমার মন।
    তোমার দুচোখে এক পৃথিবীর মায়া
    আমি ডুবেছি ঐ চোখের সমুদ্রে’
    একজীবনে কাটবেনা তোমার মনের মোহ |

    _____________________
    মানবজমিনে কারো মতো কেউ হয়না কোনদিন
    আসল মানুষ নকল মানুষ চিনিয়ে দেয় সময়।
    আমি আমায় সময়ের হাতে করেছি সমর্পণ
    হই যদি সে আসল মানুষ চাইবে তুমি আমায় |

    ভালোবাসা যদি ঐশ্বরীক হয়
    তোমার অবহেলা নান্দনিক’
    আমি তোমায় ভালোবাসি
    তুমি জানাতেই পারো ধিক |

    ©Kishor Kanok
    Friday, 16 September 2022
    Mohammadpur, Dhaka

    6
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar