Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 9 months ago

    বিদায় চিরতরে’
    _কিশোর কনক

    আমাকে কেউ বোঝেনি কখনো
    বন্ধু-স্বজন’ প্রাক্তন প্রিয়জন
    কেউ না।
    আমাকে কেউ খোঁজেনি কখনো
    যাঁর তীব্র অবহেলা সইলাম
    সে ও না।
    যাঁর কথায় প্রশান্তি মিলতো প্রাণে
    সে আমার কথায় বিরক্ত’
    নিতেই হলো ‘বিদায় চিরতরে’
    রইলো যোযন যোযন দুরত্ব।
    ভালোবাসা এক জটিল সমীকরণ
    আমার বোঝার ক্ষমতাই নাই |

    আমার জন্য বরাদ্দ নাই সুখ
    সুখের দেখা মিললে বিশ্ববিধাতা বৈমুখ।
    বুকের ভেতর কালোবরফ জমা
    পোড়ামাটির প্রকট পুতুল আমায় করেনি ক্ষমা।
    দুঃখ পাবার ষড়যন্ত্রে
    আমার ছিলো মুখ্য ভূমিকা |

    অবিরত ঝরছে চোখে বিষ- বাষ্প পানি
    মধ্যরাতে জোটেনি প্রিয়ার মধুর মেহেরবানি।
    সুক্ষ কিছু দুঃখ থাকে সব মানুষের মনে
    তাই নতুন দুঃখের বৃক্ষ রোপন করেনা যতনে।
    সে মানবী আমার প্রাণে বাঁচবে আমরণ
    যদিও তাঁরে নতুন করে ছুঁয়ে দেখা হবেনা |

    এক সন্ধ্যার রঙিন প্রীতি থাকবে স্মৃতিতে
    ভুলবোনা তাঁর চাঁদের হাসি না আসিতে মরণ।
    ফটোফ্রেমে আমরা দুজন থাকবো জীবন্ত
    বিবেকের নির্দেশে সে আমায় করবে স্বরণ।
    আমার কান্না কান্না জলচ্ছবি
    একদিন সে মুছবে কালোরুমালে |

    মন্ত্রমুগ্ধের মতো আমি তাঁরে ভালোবাসি
    সে মানবী বুঝলোইনা আমার প্রাণের কথা।
    নতজানু ছিলাম তাঁর যেকোনো শর্তে
    আমার প্রেমে জানালো সে তবু অপারগতা।
    তাঁরে হারানোর দুঃখ আমার
    এই পৃথিবীর পথ সমান |
    ____________________________
    তাঁরে সুখি দেখতে চেয়ে
    আমি এখন দুঃখনদির মাঝি’
    চাই তবু সে সুখেই বাঁচুক
    আমার জীবন শূন্যে কানামাছি |

    যেখানেই থাকুক মনমানবী
    আমি তাঁর অন্তঃপুরে করবো বিচরন…………………
    জীবন দহন উড়িয়ে দিলাম আকাশে বাতাশে
    আর কখনো হবোনা তাঁর বিরক্তির কারণ |

    10 : 25 Pm / Sunday, 18 September 2022
    Mohammadpur, Dhaka.

    সতর্কীকরণ’
    অনুগ্রহ করে এই কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    13
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar