Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 8 months ago

    অনুশোচনা’
    _কিশোর কনক

    একদিন ছন্দপনতন ঘটে সব জীবনে
    একদিন নিজেকেই নিতে হয় সমস্ত হয় কৃতকর্মের দায়।
    অবিনশ্বর ঈশ্বরের ইচ্ছায় নশ্বর জীবন আমাদের
    কবর আর চিতাতেই শেষ আশ্রয়।
    সব জেনে সব বুঝে তবু কেউ বিবেক বিকালো
    আকাশ-জমিন সম যাঁরে ভালোবাসলাম
    প্রাণপণ ভালোবেসে সে মানবী আমায় ঠকালো।
    যাঁর কথা শুনে প্রশান্তি মিলতো প্রাণে
    সে মানবী আজ আর কারো লিখিত সহচর
    জাগতিক সংসারে সে এখন জননীরুপে বাঁচে
    তাঁরে হারিয়ে আমার আর বাঁধা হয়নি ঘর।
    বহুদিন তাঁর সাথে কথা হয়না
    যাঁর মনের মোহ এখনো আমায় তাড়া করে ফেরে রোজ।
    বহুদিন দেখিনি সে মানবীর চাঁদমুখ
    বহুদিন রাখেনি সে মানবী আমার কোনো খোঁজ।

    কোনদিন আমি তাঁর দোষ খুঁজিনি,করতাম গুণের বিচার
    ভালোবেসে তাঁরে আমি দেবী বলেছি।
    এজীবনে তাঁর অবস্থান ছিলো জাগতিক অপরাধের উর্ধে
    মন্ত্রমুগ্ধের মতো তাঁরে অনুসরণ করেছি।
    তাঁর পৃথিবী সম অপরাধ ক্ষমা করতে পারতাম
    এতোটাই ভালোবেসে দিয়েছিলাম তাঁরে মন।
    সে মানবী পৌঁছাতেই পারেনি আমার মনের ঘরে
    যাঁরে হাসাতাম দিন রজনী সারাক্ষণ।
    সে মানবী হাসতে হাসতে কাঁদালো আমায়
    চিরতরে,অবেলায় ||

    ঈশ্বরের কাছে চেয়ে পাইনি তাঁরে,চেয়েছিলাম সহস্রবার
    আমি তাঁর কাছে তাঁরে চেয়েও পাইনি।
    দেখলাম গ্রন্থে রাখা পৃথিবীর সর্বোচ্চ দুইধর্ম শতভাগ অকার্যকর
    তবু মানুষের মতো বাঁচি অমানুষ হয়ে যাইনি।
    এখনো বিভেদ তুলিনা কারো ধর্মে
    কোনো কারণেই করিনা জাতের বিচার
    এখনো কারো ধর্মকে অসম্মান করিনা
    হারিয়ে গেছে আমার যে হারাবার।
    ভালোবাসা সত্যিই এক মহানুভব অনুভূতি
    সে মানবী বুঝতেই পারেনি ||

    তাঁর রুপের মোহ কোনদিন আমায় তাড়া করে ফেরেনি
    তাঁর মনের মোহ এখনো আমায় ঘুমাতে দেয়না।
    এখনো তাঁর কথা মনে পড়লে অন্তর আত্মা কেঁপে ওঠে
    চেষ্টা করেছি বহুবার,তাঁর মনের মায়া কিছুতেই ভোলা যায়না।
    অকৃত্রিম ভালোবাসা দিয়ে যাঁরে ধরে রাখা যায়নি
    অর্থের শর্তে তাঁরে ধরে রাখা যেতোনা।
    এখন বুঝতে পারি সে মানবীর দুঃখ
    বুঝতে পারি হারিয়ে আমায় আজ তাঁর ছায়াসঙ্গী বেদনা।
    শেষ থেকে যদি জীবন শুরু করা যেতো
    আমি নতুন করে তাঁরে চাইতাম ||

    প্রতিবছর ফেব্রয়ারীর সাত তারিখ আমার ‘হৃদয় খুন’ দিবস
    প্রিয় খুনী হয়তো জানেনা এখনো লাশটা তাঁরেই ভালোবাসে।
    ভালোবাসার কোনো কারণ নেই,ছেড়ে যাবার অসংখ্য কারণ থাকে
    আমি তাঁর অপরাধ ক্ষমা করেই বাঁচি অনন্ত নিঃশ্বাসে।
    বুঝতে পারি সে মানবীর আর কোনদিন ভালোথাকা হবেনা
    হারিয়ে তাঁরে আমারও আর হবেনা ভালোথাকা।
    আসলে দিনশেষে কেউ কারো নয়
    রাতের অন্ধকারে নিজের কাছে সবাই ভীষণ একা।
    একজনের ভুল সির্ধান্তের মাশুল
    অন্যজনকে দিতে হয় আমরণ ||
    _________________________
    জানি,
    আমার মন ভাঙিবার পাপে
    আজ হোক কাল হোক দুর্বিষহ হবেই তোমার জীবন
    তুমি বাধ্য হবে করতে “অনুশোচনা”
    যদিও তোমার সে অনুশোচনা – অনুতাপে কিছুই বদলাবেনা।
    তুমি ফিরিয়ে দিতে পারবেনা আমার সোনালী অতীত
    তোমার নিকৃষ্ট প্রতারণার বিভৎস্য বেঁচে থাকার দিনকাল’
    তুমি ফিরে আসতে পারবেনা পুরনো জীবনে
    তুমি ফিরিয়ে দিতে পারবেনা তোমার জন্য বিলাপ করা দাহকাল।

    তুমি পারবেনা বদলানো জীবন আবার বদলাতে’
    পারবেনা জননী থেকে হতে তরুনী।
    পারবেনা কনকের গানে ফিরতে আর কোনদিন
    চেষ্টা করে দেখতে পারো আমরণ দিন রজনী ||

    তোমার উপর ঈশ্বরের শান্তি বর্ষিত হোক’
    এখন তোমার দুঃখ দেবার ক্ষমতা নাই
    তাই তোমার উপর চিরকাল ঈশ্বরের শান্তি বর্ষিত হোক
    মন থেকে বলছি,মিথ্যে নয় ||
    ________________________

    বিঃদ্রঃ ‘অনুশোচনা’ কবিতার গল্পে
    জীবিত কোনো মানবীর সংশ্লিষ্টতা সজ্ঞানে অস্বীকার করলাম।
    অর্থ্যাৎ এই কবিতার দায়
    জীবিত কোনো মানবীর উপর বর্তায় না।

    সতর্কীকরণ’
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    11, OCTOBER 2022 | MOHAMMADPUR, DHAKA.

    8
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar