-
হ য ব র ল
_কিশোর কনকআজ যে প্রেমিক’ প্রেমিকার বিশ্বাসে
দেখবে কাল সে উল্টোপথে হাঁটছে
পেছনে পড়ে যাচ্ছে জীবন স্বরণী।
প্রেমিকের বিশ্বাসে আজ যে প্রেমিকা
দেখবে কাল সে জীবন বদলাচ্ছে
স্বেচ্ছায় বা অনিচ্ছায় হয়ে যাচ্ছে কারো ঘরনী।আজ যে উচ্ছল খুব প্রাণবন্ত
দুচোখ জুড়ে যাঁর স্বপ্ন অনন্ত
দেখবে কাল ভোরে অশনীর প্রান্তরে
স্বপ্ন ভাঙার শোকে কাঁদছে।
আজ যে অহংকারী
অহংকারে দেহমন ভারী
দেখবে কাল তাঁর ভাঙবে অহংকার
প্রত্যাখান করবেই তাঁরে পথের দিশারী।আজ যাঁর দাপটে খিল মারো কপাটে
দেখবে কাল তাঁর ঠিকানা কারাগার
চলে গেলে রাজনৈতিক ক্ষমতা।
আজ যে শাসক কাল সে কয়েদী
আজ যে নির্যাতিত কাল পাবে গদী
রাজনীতি খেলাতে অচল মায়া মমতা।দুনিয়া হ-য-ব-র-ল জনঅরণ্য
কখন কী ঘটবে জানা যায়না
জানা যায়না কেমন আছে পর হওয়া পড়শী
বুকে পা রেখে ছাড়লো যে হৃদয়ের সীমানা ||আজ যে মাদকসেবী কাল পথভ্রষ্ট
জীবন আর যৌবন চিরতরে নষ্ট।
আজ যে মাদক ব্যবসায়ী কাল ক্রসফায়ারে
পড়ে থাকবে লাশ দুর্গম পথের ধারে।আজ যে ধর্ষক কাল তাঁর ফাঁসি
জারজের ফাঁসিতে ধর্ষিতার মুখে হাসি।
আজ যে সাপুড়ে কাল সাপের কামড়ে
সেও হয়ে যাবে যেনো ঠিক পরবাসী।দুনিয়া হ-য-ব-র-ল জনঅরণ্য
নিষিদ্ধ নেশায় মেতে মানুষ হারায় হুশ।
মানুষের মতো দেখতে আমরা সবাই
ভেতরে ভেতরে তবু অনেকেই অমানুষ ||আজ যে নায়িকা নগ্ন শরীর বিকায়
যৌবন ফুরালে করবেই জেনো সে ভিক্ষা।
আজ যে অভিনেতা টুট টুট ডায়ালগ দেয়
দেখবে সময় তাঁর ছাড়াবে কুশিক্ষা।আজ যাঁর দুচোখে শিকারীর দৃষ্টি
দেখবে কাল তাঁর চোখে ভারী চশমা।
আজ যে জীবন ছেড়ে পালাতে চাচ্ছে
দেখবে কাল তাঁর বেঁচে থাকার কত তৃষ্ণা।দুনিয়া হ-য-ব-র-ল জনঅরণ্য
বাড়ছে রোজ দুনিয়াতে মানুষ দূষণ।
নিজের প্রতি মানুষের শত অভিযোগ
মানুষই মানুষের প্রধাণ দুষমন ||_________________
আজ যে ঘুষখোর দেখো কাল সেও ঠিক
নামাজ রোজা-পূজা আরতিতে সাজবেই ধার্মিক।মানুষের খুনীও যাবে মক্কা মদিনায়
মানুষের খুনী যাবে বৃন্দাবন।
যে পুরোহিত করেছে মন্দিরে নারী ধর্ষণ
যে হুজুর করেছে ছাত্রকে বলাৎকার
শেষ বয়সে তাঁরাও দেখো কেঁদে ভাসাবে নয়ন।দেখবে শুনবে যত বাড়বে মনের ক্ষত
নিঃশ্চুপ হয়ে তুমি’
ঘুমন্ত বিবেককে আক্রমন করবে
লুকানো অসংখ্য পাপ।আমরা মানুষ কেউ তুলসিপাতা নই’
আমরা মানুষ,মানুষ ঠকাই
আমরা মানুষ বিবেক বিকাই
আমরা মানুষ খুব সেয়ানা ||12, OCTOBER, 2022 | MOHAMMADPUR, DHAKA.
Record Label : Labonnow Entertainment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


খুব বাস্তব, খুব গভীর, খুব চেতনা জাগানিয়া। মানুষ দূষণ, কথাটা যথার্থ। 💜💜💜