-
দ্বিতীয় জীবন’
_কিশোর কনকদুঃস্বপ্নের ঘুম ভাঙে মধ্যরাতে
কারো মৃত্যু-মৃতদেহ এসব দেখি…………………
ভোরের স্বপ্নে দেখি স্মৃতির কবর
ঘাসফুলে বসে ডাকে নরকপাখি।
শিশিরের সাদাজলে ভেজেনা জীবন
নীল জোনাকির সাথে হয়না দেখা’
রাত্রির মতো কালো মুখচ্ছবি
প্রতিচ্ছবি আয়নায় ভীষণ একা।
শূন্য থেকে যদি জীবন শুরু করা যেতো
তবু প্রতারক পড়শীর সঙ্গে,
আমি দ্বিতীয় জীবন চাইতামনা |এ সময় নগ্ন
মানুষের মন ভগ্ন
অশ্নীলতা এখন শিল্পের ফুল।
কবিতা বোঝার মতো
অতো বড় হৃদয় ছিলোনা তোমার।
তুমি চিনতেই পারোনি মানুষের জাত।
পোষাক বদলের মতো বদলালে হাত।
যদি অলৌকিক কিছু ঘটে
দৈব্যবানী আসে মানবজমিনে
তবু তোমার সঙ্গে
আমি দ্বিতীয় জীবন চাইতামনা|নির্জীব হয়ে বাঁচি
এইতো ভালো আছি
এরচেয়ে বেশী ভালো চাইনা থাকতে।
সে জীবনে মনে রাখোনি
এ জীবনে আমায় আর মনে রেখোনা।
কার কতো দোষ ছিলো ভুলে গেছি সব
তোমার মহানুভবতা মনে এখনো সরব।
যদি অলৌকিক কিছু ঘটে
‘তাইতা’র মতো নবযৌবন মেলে
তবু তোমার সঙ্গে
আমি দ্বিতীয় জীবন চাইতামনা|
__________
পথ হারানো যেকোনো পথিক
গহীন অরণ্য দেখে ভয় পায়।
যে পথে থাকেনা কেউ হাত বাড়িয়ে
জনমানবহীন সে পথে সবাই নিরুপায়।
যদি তেমন কিছু ঘটে
এবং
তুমি দাঁড়িয়ে থাকো সে পথের বাঁকে
তবু তোমার সঙ্গে দ্বিতীয় জীবন চাইবোনা |Friday, 11 November 2022
Mohammadpur, Dhaka.সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে এই কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


খুব ভালো লাগলো…. শুভেচ্ছা, মুগ্ধতা ও ভালোবাসা জানাই….