Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 7 months ago

    পতনের শব্দ
             _কিশোর কনক

    পাহাড়ে বসে আহাড় করে,ঝর্ণার জলে করেছি স্নান
      সূর্য ডুবে গেলো সমুদ্র পাড়ে,বেদনায় এ মুখ ম্লান।
    বহু কাংখিত প্রত্যাশায় হয়েছিলো দেখা
      অতঃপর দুজন দুদিকে দুজনেই একা।
         সমুদ্রের তর্জন গর্জনে,দুমড়ে মুচড়ে যাচ্ছে বুক
    বুকের ভেতর পতনের শব্দ,তোমাতেই জীবন উন্মুখ|

    দুচোখ বন্ধ করে অন্ধের মতো হাঁটছি অন্ধকারে
                                         ফিরতেই হবে অাজ ঘরে।
    প্রকৃতিতে চলছে বৈরী হাওয়া বদলের পালা
                                  হয়তো ঘর ভেঙে পড়বে ঝড়ে।

    দুজনেই অাজ ভীষণ ঘরমুখী হয়ে গেছি
                                   দুজনেরই ঘরে ফেরার তাড়া।
    কী অদ্ভূত বিভাজনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে
                              অনুভূতিরা করছে নির্মম ইশারা।
    পালানোর পথ নেই তেমন
                  তবু পলাতক পথিক তুমি অামি।
    কী চায় কার উচ্ছনে যাওয়া মন
                                 জানে শুধু অন্তর্যামী|

    জানি তোমার কাছ থেকে পালানো মানে
                            জীবন থেকে পালিয়ে যাওয়া নয়।
    তবু যেনো পালাতে পারলেই বেঁচে যাই
                               তোমারও কী এমনই মনে হয়?
    প্রণয়ে প্রবল অাকর্ষন থাকে শিরা উপশিরায়
                               দেহ’মনে থাকে জৈবিক চাহিদা।
    জরাজীর্ণ যৌন জীবন ঝড় বন্যা খরায়
                                    মুখ থুবড়ে পড়ে যৌনক্ষুধা।
    অকাল মৃত্যুর মতো বিচ্ছেদ জ্বালা
                             হৃদয়ে বিঁধে রক্তিম তীর।
    ভালোবাসা অামার উজার করে দিয়েছি
             অসার নিঃশ্বেসিত জীবন স্থবির|

    অাবার কোনদিন এমন দিন অাসবে কিনা বলোনি
                                  স্মৃতিতে  অাজ শুধু সাদা খই।
    কৈ মাছে কাঁটা বেশী বিমুখ তুমি তাই
                                জীবন সাদা শ্যাওলা অথৈ’
    ঘর বাঁধতে খঁড়কুটার স্তুপ জমা করে রেখেছো
                                             বাড়ির অাঙিনা ঘেঁষে।
    উপহাস নাকি বিদ্রুপ তোমার বলবো কিভাবে
                              ভালোবাসা অবিরাম নিঃশ্বাসে।
    সবকিছু একদিন শেষ হয়ে যায়
                    কচি পাতা গঁজায় যেমন গাছে।
    ঋতু বদলের মতো বদলায় সবার মন
                            প্রকৃতিতে বারোটি মাসে।।
      
                    প্রথম প্রকাশ ‘সাপ্তাহিক ‘রেঁনেসা’  2017
        
    সতর্কীকরণ⚠️
    কবিতার গল্প প্রায় সব জীবনের সাথে মিলে যায়,
    মিলে যাবে
    তবু
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

       06, Jun 201 7 | Mogbazar-Dhaka

    6
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar