Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 3 months ago

    ভালোবাসার রাজধানী’
    _কিশোর কনক

    তুমি ছাড়া আমার ভালোবাসার
    অন্যকোনো উপাস্য নেই।
    তুমি ছাড়া আমার ভালোবাসার
    দ্বিতীয় কোনো শাখা নেই।

    আমার ভালোবাসার রাজধানী তোমার বুকে।

    একজীবনে একশোভাবে চাইবো তোমার মন
    মন ছাড়া ঐ শরীর ছোঁয়ার হবেনা প্রয়োজন।

    আমি দুচোখ বুজে বুঝতে পারি তোমায়
    তোমায় খুঁজি অন্ধকারে তেপান্তরের পথে
    হৃদয়ের আহ্বান তুমি শুনতে কী পাওনা
    তুমি এসো এই জীবনে ফুলেল জয়রথে।

    এই নৈঃস্বর্গিক জাগতিক জনঅরণ্যে
    তুমি ফিরে চাইলে বসন্ত আমার,
    তুমি ফিরে চাইলে ফাগুন
    তুমি মুখ ফেরালে ঝুম বরষা,অশ্রুজলে জ্বলে আগুন।

    আমার ভালোবাসার রাজধানী,শুধু তোমার বুকে |

    তোমায় ভালোবাসার শব্দার্থ
    প্রতিশব্দের একই অর্থ
    নিঃশ্বাসে বিশ্বাসে জঁপি শুধু তোমার নাম।
    অর্ধেক ঈশ্বরী তুমি অর্ধেক মানবী
    অর্ধেক আত্মা আমার অর্ধশরীরী
    স্বপ্নের সাদাফুল তুমি আমার প্রিয়নাম।

    তোমার প্রেমে পাগল হয়ে ঘুরবো পথে পথে
    অনাহারে ফুরিয়ে যাবে রঙিন জীবন বসন্ত
    সড়ক দুর্ঘটনায় হয়তো প্রাণ হারাবো আকালে
    হবে তোমার অকরুণ অপারগতায় নিথর দেহ শান্ত।
    আমি ফিরবোনা আর তোমার পথে মাটির পৃথিবীতে
    ফিরবোনা তোমার সবুজ পল্লীগাঁয়’
    তোমার অবহেলায় আমি ছাড়বো দুনিয়া
    যে দুনিয়া ছেড়ে একদিন সবাই চলে যায় ||

    দুচোখ বুজে দেখতে পারি তোমায়
    তোমায় বুঝি তোমার চোখের ভাষায়
    হৃদয়ের সিংহাসনে তুমি ভালোবাসার দেবী।
    অখ্যাত কবির তুমি প্রিয় কবিতা
    তুমি প্রিয় ডাকনাম তুমি সতি সবিতা
    অন্তর-আত্মা যৌথভাবে করছে তোমার দাবী।

    তোমার ঠোঁটে প্রেমের প্রতীক গোলাপ ফোটে ভোরে
    জীবনের সব কবিতা ছন্দ কুড়ায়।
    যখন চৈতিরোদে জনজীবন ভীষণ বিপন্ন
    অবিশ্রান্ত এ জীবন তোমাতেই শান্তিতে প্রাণ জুড়ায়।
    আমি তোমার অবহেলার প্রেমে পড়ি রোজ সকালে
    তোমার স্মৃতি প্রীতির পথে ছড়িয়ে রাখি আমায়।
    একটা জীবন তোমার প্রেমে করেছি সমর্পণ
    নতজানু হয়েছি তোমার প্রেমে বিশ্বাস ভরসায়||

    এখন তোমার হাতেই জীবন মরণ
    তোমার ঈশ্বরের ইচ্ছায় বাঁচি।
    তুমি কাঁদালে কাঁদে দুচোখ
    তুমি হাসালেই হাসি।

    আমার ভালোবাসার চিরস্থায়ী রাজধানী তোমার বুকে |

    S H U K L A – I have written this real poem
    of life remembering you,
    bearing witness to your love.
    I dedicated my love to you,
    the letter of love to you.
    May my life end in your love.
    _K I S H O R K A N O K

    Wed’day 08, March 2022 | Khulna

    5
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar