-
তুমি ছাড়া শূন্য জীবন’
_কিশোর কনকদিনশেষে তোমার ভালোবাসায় বাঁচি
নাগরিক কোলাহলে
তুমি ছাড়া শূন্য জীবন।
দিনশেষে তোমারই স্বপ্নে আসে ঘুম
রাতঘুমে তুমিই কায়াসঙ্গী
ঘুম ভেঙে তোমাতেই মিশে থাকে মন।আমার শহরে তুমি থাকোনা
তাই মনটা পড়ে থাকে অজপাড়া গাঁয়
সবুজের সমারোহে তোমার বসবাস
ক্লান্ত জীবন সেখানেই হারাতে চায়।শোনো আকাশনীলা
আজ বেলা-অবেলা
হৃদয়ের লেনাদেনা লেনাদেনা চলছে।
জীবনের সব আয়োজনে চাচ্ছি তোমায়
তোমার প্রেমে থমকে দাঁড়ায় সময়
পৃথিবীতে তোমার হতে আসা
ভেতর থেকে মন-প্রাণ যৌথভাবে বলছে|দেখো নাগরিক যানযট ঠিক সরে যায়
ট্রাফিক সিগন্যালে জ্বলে সবুজ আলো’
স্মৃতির কবরে দেখো যাসফুল ফুটবে
বুঝবে ঠিক তোমাকে বাসি কতো ভালো।
ভালোবাসার সাতরঙে তোমার ছবি
অখ্যাত কবির ছবির পাশে সাজানো’
জীবনের জলরঙে শরীরের রক্ত ঘামে
‘তুমি’ দিয়ে এজীবন ভেজানো|জেনে নিও আমার প্রিয় তুমিই বসন্তে
তুমিই আমার বৃষ্টিভেজা প্রথম কদমফুল’
আমার মনের প্রশান্তি তোমার মনের অরণ্যে
একজীবনে তুমিই সঠিক তুমিই প্রিয় ভুল।
স্বপ্নসমান একটা মানুষ মানবজমিনে
হৃদয়ের জমিনে করে ভালোবাসার চাষ।
রোদ বৃষ্টি ঝড়ে আমার তুমিই ভরসা
ভালোবাসি শুধু তোমাকেই আমি বারোমাস|জোনাকিরা জ্বলে জ্বলে ঠিক নিভে যায়
অতিথি পাখিরা জেনো ফিরে যায় ঠিক
হৃদয়ের মেহমান ফেরেনা কোনদিন
জানায়না প্রেয়সীর সবুজ প্রেমে ধিক|মাটির পুতুলের বাড়েনা বয়স
তবু প্রেমের বয়স বাড়ে বুড়ো হয় আমাদের দেহ
রুপ লাবণ্য একযুগে শেষ
শুধু থেকে যাবে চিরকাল তোমার মনের মোহ।তুমি ছাড়া শূন্য জীবন এক বসন্তবনে
জীবনের পূর্ণতা তোমাতেই বুঝি।
তোমার কথা তুমিই জানো,জানেন তোমার বিধাতা
আমি দুচোখ বুজে আমার স্পর্শ খুঁজি।
স্পর্শে তুমি স্পর্শিয়া হও
আমি আমার জীবন রাখি জীবনে তোমার’
যেখানেই থাকো তুমি যতোদুরে যাও
মনে রেখো আমি তোমার জীবনের দাবীদার|18, March 2023 | Mohammadpur,Dhaka
Record Label : Labonnow Entertainment2 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


বিরহ যেন প্রেমের শুদ্ধতম অনূভুতি! সুন্দর কবিতা!