Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 1 month ago

    নরক নগ্নতা’
    _কিশোর কনক

    আমার আগে যদি কেউ তোমাকে স্পর্শ করে তো করুক
    কিন্তু আমার পরে যদি কাউকে স্পর্শ করার সুযোগ দাও
    কথোপকথনে কারো সঙ্গে করো জীবন-যৌবন আলোচনা
    কিংবা দেহমনকে উপজীব্য করে কামনামিশ্রিত পর্যালোচনা।
    তবে,
    তুমি কোনো একজনে আসক্ত নও
    স্বর্গীয় প্রেম থেকে যোযন যোযন দুরে তোমার অবস্থান।
    যদি কল্পনায় কারো নখের আঁচর পড়ে বুকে
    কারো নিষিদ্ধ চুম্বনে বাসনা রাখে তোমার ঠোঁট
    তবে তুমি ভালোবাসার ফুলেল জয়রথে এসোনা
    নরকপাখির দলে না হয় বাঁধলে মহাজোট।

    যদি একজনে একশোভাবে ভালোবাসো রোজ
    একজনেই নষ্ট করো চরিত্র’
    দিনশেষে তবু নিজের কাছে অপরাধী হতে হবেনা
    কাংখিত জীবনে তুমি থাকবে পবিত্র।
    যদি জনে জনে খুঁজে ফেরো প্রেমের উপাদান
    যাচাই করো সুখ-সঙ্গম কৌশল’
    নিয়তির ফাঁদে তুমি পড়বেই জেনো ধরা
    যৌবন ফুরালে সংসারে হবেই নাজেহাল।

    নরক নগ্নতা’ কবিতার সাদাফুল হতে পারেনা কিছুতেই,
    কবির কাংখিত নারীর চরিত্র হবে যেকোনো নারীর থেকে ভিন্ন।
    কবিকে ভালোবেসে শতজনমের পাপ মোচন করা যায়
    আকাশ সম কবি হৃদয়কে ধারণ করতে পারবে’ লাবণ্য’ ? |

    এই শহরে নারীদেহ টাকায় বিক্রি হয়
    তবু টাকা দিয়ে যায়না কেনা কখনো নারীর মন।
    টাকায় যাঁরা শরীর বিক্রি করে
    তাঁরা কখনো প্রেমিকা হবার যোগ্যতা রাখেনা
    তাঁদের বুকের ভেতর শুধু নকল ফুলের বন।

    টাকার বিনিময়ে যাঁরা নারীর শরীর কিনতে যায়
    তাদের সবিনয়ে পুরুষবেশ্যা বলতে পারো।

    যেসব নারী সভ্য সমাজে অন্তরালে
    বহুজনে গোপনে অন্তরঙ্গ হয়
    তাদের তুমি কী বলবে,আমি বলবোনা |

    কল্পনায় যাঁরে করেছি লালন সোনালী যৌবনে
    খুঁজেছি যাঁরে শহর নগর অজপাড়া গাঁয়।
    কল্পনায় যে চিরদিন ভালোবাসার দেবী
    আল্পনায় যে সরলতার প্রতিমা চিরদিন
    যেনো বাস্তবের তুমি কল্পনার সাথে সাংঘর্ষিক না হয়।

    কবিরা জেনো খোদার গোয়েন্দা
    মানবজীবনের যেকোনো গোপন গহীন চেনে কবি।

    যদি পারো পৃথিবীতে একজন কবিকে দেখাও
    যে সাধারণ প্রেমিকের মতো
    ভালোবেসে প্রতারণা করেছিলো প্রেমিকার সাথে |

    বহুগামী জীবনে মানসিক প্রশান্তি মেলেনা
    নরকের নরকীট হয়ে লাভ কি বলো?
    তারচেয়ে মেনে নাও পরিশোধিত জীবন
    যদি সম্ভব হয় দিনশেষে মানুষের মতো বাঁচো।
    অন্তর আত্মা যৌভভাবে জানান দিচ্ছে……………………………….
    মানুষের চাওয়াতেই বিধাতার ইচ্ছে।
    অতিলোভে বিষফফল খেয়োনা লাবণ্য
    খোদার কসম তোমাকেই ভালোবাসি
    তোমার প্রতি যদি আমার ভালোবাসা মিথ্যে হয়
    তবে সর্বপ্রথম তুমি মিথ্যে
    তোমার জীবন এবং জন্ম মিথ্যে
    মিথ্যে তোমার ঈশ্বর।

    তুমি জানো হয়তো
    সত্য এবং ঈশ্বর একত্রে থাকেন
    তাই দিনশেষে মানুষের মতো বাঁচি।
    তুমি ছাড়া আমার ভালোবাসার দ্বিতীয় কোনো উপাস্য নেই
    আমার ভালোবাসার রাজধানী তোমার বুকে |

    ⚠️ সতর্কীকরণ’
    অনুগ্রহ করে কবিতার গল্প
    ভুল করেও
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    বিঃদ্রঃ এই কবিতার গল্পের সাথে
    জীবিত অথবা মৃত কোনো মানবীর সংশ্লিষ্টতা নেই।
    অর্থ্যাৎ এই কবিতার দায়ভার
    সুদৃশ্য কোনো মানবীর উপর বর্তায়না।

    29, April 2023 | Mohammadpur, Dhaka.
    Record Label : Labonnow Entertainment

    1
    1 Comment
    • এই শহরে নারীদেহ টাকায় বিক্রি হয়
      তবু টাকা দিয়ে যায়না কেনা কখনো নারীর মন।
      টাকায় যাঁরা শরীর বিক্রি করে
      তাঁরা কখনো প্রেমিকা হবার যোগ্যতা রাখেনা
      তাঁদের বুকের ভেতর শুধু নকল ফুলের বন।

      টাকার বিনিময়ে যাঁরা নারীর শরীর কিনতে যায়
      তাদের সবিনয়ে পুরুষবেশ্যা বলতে পারো।- অসাধারণ

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar