-
নিষিদ্ধ ইশতেহার’
_কিশোর কনকবুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়
তোমার দেখা মেলেনা
মধ্যরাতের অন্ধকার এক ঘরে
তোমার প্রীতি দেয় ভৎস্যনা।
কতো অপবাদ দিয়েছি তোমায়
সন্দেহ সন্দেহ মনদাহে পুড়ে
বুনোফুল ডেকেছে পিছু হাত বাড়িয়ে
তবু চলে যাইনি তোমাকে ছেড়ে।সংগোপনে তুমি ঠকিয়েছো আমাকে
প্রকাশ্যেও ঠকাওনি তো কম
আত্মঘাতী হবার বৃথা চেষ্টা করেছি বহুবার
ব্যর্থ হয়ে প্রতিবার ফিরে গেছে যম।আমি এক নারীতে আসক্ত থাকি সজনি
হাজার হাজার পুরুষবেশ্যার ভীঁরে
প্রথম থেকে বলেছো আমায় চাওনা
তবু বেহায়ার মতো চাইছি ফিরে ফিরে।আমি খোঁজ রেখেছি তোমার
আমি তোমার দেহমন-জীবনের দাবীদার
তবু আমার প্রতি তোমার নেই মায়া-মমতা
আমি লিখছো তো লিখছি
নিষিদ্ধ ইশতেহার |তুমি কারে প্রত্যাশা করছো কখন
কিছুতো জানি আর কিছু অজানা
কে তোমারে খুশি রাখে নষ্টকথায়
আমি আর কখনো খুঁজতে যাবোনা।দেখলাম বিবেকের দ্বার রাখো বন্ধ
মেধাহীন মস্তিস্ক তোমার বোঝেনা জীবন
তবু তোমাকেই মেনেছি কবিতার সাদাফুল
তোমার চোখে দেখেছি কবির মরণ।কাব্যকথায় তুমি ভুলবেনা জানি
খুলবেনা কোনদিন হৃদয়ের দ্বার……………..
আমি নির্বোধ কবি
লিখছি তো লিখছি নিষিদ্ধ ইশতেহার |দেবীর মতো সাজালাম হৃদয়মন্দিরে
তোমাকেই বললাম প্রেমের দেবী আফ্রোদিতি
তবু তুমি ছাড়লে কবিতার সংসার
রেখে গেলে মাথার ভেতর বিবর্ণ স্মৃতি।স্মৃতির দোলাচলে খুন হয়ে যাই
রাখোনি-রাখছোনা তুমি আমার খোঁজ
জীবন মরণ এক করেছি আমি তোমার প্রেমে
দুনিয়ার সাথে শুধু করছি আপোস।দেখতে কালো মানুষ আমি অন্ধাকার কক্ষে
কাটছে মৌন প্রহর বেদনার…………………..
অনুরোধ-মিনতিতে থাকোনা তুমি
তবু লিখছি তো লিখছি নিষিদ্ধ ইশতেহার |তারপর কেউ আর ভালোবাসেনা
পবিত্র দেহমনে কাছে আসেনা
তবু কবির পছন্দ অপারগ দেবীর ছবি
সাজিয়ে রাখে রাখে কবি
সম্মুখ পাষানশয্যায়।
যে তোমার চোখে চেয়ে কাব্যকথা
সেই তুমি বোঝোইনা জীবনের মানে
শরীর ছাড়া কিছু পাবেনা যেখানে তুমি
সেখানেই আটকে যাও তুমি গোপনে।আমি আবেগ প্রবণ মানুষ
দুনিয়ার নিষিদ্ধ স্রোতে ভেসে যাইনা |যতোভাবে সম্ভব লিখেছি তোমায়
হৃদয় সম্পাদিত প্রণয়বার্তা
অপারগ তবু তুমি আমার প্রেমে
যে প্রেমে সম্মতি দেয়না বিশ্ববিধাতা।
তবু সে তারে পেয়ে যায় ঘরে সংসারে
যাঁর কাছে নেই যার মূল্য’
যে আমার কাছে তুমি পৃথিবীর চেয়ে দামী
সে আমি তোমার কাছে ঝরাপাতা সমতুল্য।আমি বৃথা বাক্যবিলাপ করছি
যদি মন পরিবর্তন হয় কখনো তোমার
অলৌকিক কিছু যদি ঘটে|আমি ‘সুখ’ লিখতে পারতাম
হতো ভালোবাসা সুন্দর
যদি না বদলাতে,না করতে প্রতারণা শেষবার!
আমাকে লিখতে হতোনা
তোমার প্রেমের নিষিদ্ধ ঈশহেতার ||বিঃদ্রঃ কবিতার গল্প সুদৃশ্য কোনো মানবীর
ব্যক্তি জীবনের প্রতিচ্ছবি নয়।
অর্থ্যাৎ কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |
3:25 am
05, October-2023 | Dhaka1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

অনবদ্য।