-
বেঁচে থাকা বিলাসীতা
_কিশোর কনকআমি যেনো এক পাথরের মূর্তি
তুমি আঘাত করে যাচ্ছো আমি ভাঙছিনা
আমার মাথার ভেতর দুনিয়া ঘুরছে
তুমি স্থির অন্য ভাবনায় তুমি ঘুরছোনা।
ঘাত-প্রতিঘাত,অবহেলা উপহাস-বিদ্রুপ সয়ে
বেঁচে থাকা বিলাসীতা আজ।
তুমি নতুন সুখের সন্ধানে হেঁটে চলেছো
আমি সকালেই জীবনে দেখছি সাঁঝ|আমি তোমার তীব্র অবহেলা
আমি তোমার ‘মন-অনিহার’ বলী।
আমি তোমার অ্যানাদার অপশন
আমি তোমার চোখের চোরাবালি।বৃথাই আমার কাব্যকথা,গান কবিতা সব
বৃথাই তোমায় ভাবছি আমি,প্রিয় অনুভব।আকাশ জমিন সম ভালোবাসা পায়ে পিষে
চলে যাচ্ছো সীমার……………………………..
আমি নিজেকে ধংস করে দিচ্ছি
মৃত্যুর প্রহর গুনছি অবেলায় |আমি জীবনের রুপ-রস-গন্ধ ভুলে
আজ জীবন বিমুখ হয়ে বাঁচি।
এ কোন অভিনব আকর্ষণ তোমার প্রেমে
চিন্তা-চেতনায় কানামাছি।হৃদয় সম্পাদিত,অন্তরের আর্তনাদ তুমি মানোনি
বিবেকের চিৎকারে ঘুম ভেঙেছে,তুমি শোনোনি।তুমি ছুঁটে চলছো অজানা কোনো গন্তব্যে
সির্ধান্তহীন এক জীবনের বাঁকে………………..
তোমাকে পাবার নিঃশ্চয়তা মেলেনা
আমি ব্যর্থ জীবন জুয়ায় |
_______________________________________
জানি অর্থ সকল শর্ত ভাঙে মানজমিনে
তবু অর্থ দিয়ে যায়নি কেনা এতোটুকু মানসিক সুখ
যে সুখের জন্য তোমার কাছে যাওয়া।
অথচ তুমি বুঝলেইনা
আমাকে তুমি খুঁজলেইনা
তোমার মনের সবুজ অরণ্যে বইলো উল্টো হাওয়া|আমি জীবনের সবকথা বলেছি তোমায়
যতোভাবে সম্ভব।
তুমি একবারও খোলোনি বিবেকের দরজা
বুঝিয়ে দিলে তোমাকে পাওয়া অসম্ভব।
আমি জীবনের কাছে আর চাইনি কিছু
তুমি এবং তোমার ঈশ্বরের কাছেও না।
প্রাণপণ ভালোবেসে হেরে যেতে হলো অবেলায়
আমি হয়তো তোমার যোগ্য ছিলামনা।আমি আমার গল্প লিখবোনা আর
নতুন কোনো গানে
আমার কথা বলবোনা আর কোনো কবিতায়।
তোমার ছবি বলবে কথা কল্পলোকে ভেসে
তোমার ছবি বলবে কথা মরণ যদি আসে
আমি সেদিন কিছুই বলবোনা|এরপর মরে যাবে শহরের এক বিমর্ষ প্রাণ
থেমে যাবে কনকের কলম
থেমে যাবে কন্ঠ থেমে যাবে গান।
তারপর তুমি সুখিচোখে করবেই জীবনবদল
মানুষবদল-মনবদল কিংবা শরীর বদল।
আমি দেখবোনা জানবোনা
থাকবোনা তোমাদের মানজমিনে সেদিন
তুমি দিক বিদিক দিশা হারিয়ে
মরিয়া হয়ে আমাকেই খুঁজবে যেদিন।উৎসর্গ : সাদাফুল
Sun’day 07, January 2024 | Dhaka

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

