Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 1 month ago

    মানুষের বয়সের সাথে সাথে অহংকারও বাড়ে,যৌবনে সব অহংকার একত্রে ডালপালা গজায়।বার্ধক্যে অহংকার কমে,তীব্র অহংকারীরও চোখে আসে জল
    ঠিক যেভাবে অজস্র মানুষের খুনীও লোকদেখাতে নকল কান্না কাঁদে।
    তারপর ঠিকানা সবার,একই মাটির ঘর।মরণেই মাটির কবরে গলে পঁচে যায়
    তোমাদের আমাদের সবার সাদা-কালো চামড়া
    যে সাদা চামড়ার অহংকার মানুষের।
    যে চামড়ার গৌরবে মানুষকে মানুষ মনে হয়না,যে শিক্ষার অহংকারে নিজেকে পৃথিবীর রাজা-রানী মনে হয়
    মৃত্যুর মুখোমুখি তার ক্ষমতা কতো তুচ্ছ তাইনা?
    শেষ পর্যন্ত সবইতো ছেড়ে যেতে হয়,বিত্ত বৈভব সব
    তবু মানুষের অহংকার কমেনা।
    মানুষ যতো বড় হবে ততো বিনয়ী হবার কথা,অথচ হতে হতে তেমন কিছুই হয়না।
    যেখানে যতোবড় বড় মানুষ দেখবে,তুমি ধরেই নিতে পারো সে ততোবড় অহংকারী।
    একবার মনে হয়েছিলো
    মানুষকে অহংকারই সবার থেকে বড় করে তোলে’
    আজ দেখছি সত্যিই তাই,যে যতো বড় মাপের মানুষ সে ততোবড় অহংকারী|
    ব্যতিক্রমও অবশ্যই আছে,তবে তা যৎ সামান্যই বটে।
    ©𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠

    3
    1 Comment
    • এই মহাবিশ্বে কি ভীষণ ক্ষুদ্র আমি
      এখানে অহংকার করাটা সত্যি বোকামি!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar