Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 1 month ago

    দেখবি জীবন বদলাবে সব
    বদলাবে প্রিয় অনুভব’
    বদলাবে তোর পরানপ্রিয়া
    আর বাদ বাকি যা সব।
    দেখবি জীবন বদলাবে মন
    বদলাবেই জীবন যাপন
    প্রেমিকার দেহ ঠিকই
    ছিড়ে খাবে পুরুষ শকুন।

    যা জীবন যা দেখে যা
    যা পারিস যা শিখে যা
    যা পারিস লিখে যা তুই
    কমদামী কলমে……………….
    ভাঙবে ঠিকই রুপের মেলা
    সঙ্গী করবে অবহেলা
    বুঝবি তীব্র অহংকারী
    কী ছিলাম জীবনে♪|

    আজ যে প্রেমিক কাল ঠিক সে
    হবে কারো স্বামী।
    যে প্রেমিকা ছেড়ে গেছে
    তার স্বামী কমদামী।
    দেখবি জীবন অহংকারী
    কতোভাবে ঠকে’
    কাব্যকথার মৃত্যু হলে
    কেউ কথা না রাখে|

    কাল যে ছিলো প্রাণের দোসর
    আজ সে দুরের মানুষ’
    ঐ চেয়ে দ্যাখ অন্ধকারে
    উড়ছে আলোর ফানুস।
    দেখবি জীবন পরের কথা
    শুনছে যারা হেসে’
    কাল তারা ঠিক ঠকে যাবে
    নিজের স্বভাব দোষে♪|

    কবিতার সাদাফুল তোরে
    ঠিকই ভুলে যাবো’
    নকল মানুষ অতীত হলে
    নতুন জীবন পাবো।
    দেখবি জীবন এ কালনিশি
    ঠিক ফুরিয়ে যাবে’
    কনকের গান একদিন ঠিক
    বাঁজবে তোর ঘরে ♪|

    𝟚𝟚, 𝕄𝕒𝕪 𝟚𝟘𝟚𝟜 | 𝔻𝕙𝕒𝕜𝕒

    3
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar