-
পথিক
-কিশোর কনককোথায় যাবে তুমি?
পৃথিবীর পথে প্রান্তরে-শহরে নগরে যেখানেই যাবে
কোথাও তুমি এবং তোমার সন্তান নিরাপদ নয়।
কোথাও তোমার বেঁচে থাকার নিঃশ্চয়তা মিলবেনা
তুমি জন্ম নেবার বহু আগে এবং পরে
অসংখ্য পুরুষ তাদের বীর্যে-অজস্র জারজ সন্তান
জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন।
তাদের একেকটা জারজ সন্তান
অজস্র পথিকের জীবন কেড়ে নেবার ক্ষমতা রাখে।
পথিক
কোথায় যাবে তুমি?
পৃথিবীর প্রতিটি বটবৃক্ষ জারজ সন্তানদের দখলে
পৃথিবীর কোথাও কোনোপথে-তুমি নিরাপদ নও ||তোমার অনাগত সন্তান-কেমন পৃথিবীতে আসবে
সে পৃথিবী নির্মানে কী তোমার ভূমিকা পথিক?
তোমার শিশুর রক্তাক্ত লাশ তোমার বুকের পাঁজরে
আমি জানি তোমার বিবেক তোমাকে দিচ্ছিলো ধিক।
সেদিন অসংখ্যবার আত্মহত্যা করতে চেয়েছিলাম
তোমার জন্য-তোমাদের জন্য প্রতিবাদের ভাষা
খুঁজে না পাওয়ার অযোগ্যতা ঢাকতে ||তোমার অবুজ সন্তান সারাদিন অনাহারে থেকে
সন্ধ্যায় নিজেই নিজের রক্ত খেয়ে ছাড়লো দুনিয়া।
তখন তোমার ধর্মগ্রন্থ কিভাবে দিলো তোমায় সান্ত্বনা
তোমাকে লজ্জ্বা দিতে সেকথা জানতে চাইবোনা।
তুমি প্রতিবাদী নাকি ঘাতকের পায়ে নত
বিশ্বাস করো সেসব জানতে আমার আগ্রহ নেই
তুমি নিজের কাছে জেনে নিও তুমি পথিক কিনা ||পথিক
হয়তো সেদিন আমি থাকবোনা আর
তোমাদের পৃথিবীর পথে প্রান্তরে
আমায় তুমি চিনবে যেদিন-আমায় তুমি জানবে যেদিন
পড়বে যেদিন তুমি কনকের কবিতা ||পথিক
আমি সবিনয়ে স্বীকার করে গেলাম
অসংখ্য বীর শহীদের দেশে
আমি ভীরু এক প্রতিবাদী-অখ্যাত-অযোগ্য এক কবি
আমার কথা বারুদের মতো জ্বললোনা ||হরেক রকম রোগগারে ঠিক একই রকম আহাড়
যদি বুঝতে পারো তবে তোমার ক্ষমতাধর মস্তিস্ক।
আকাশ জমিনের নিয়ন্ত্রক নিঃশ্চয়ই বরাদ্দ রাখে সবার
পার্থক্য শুধু কারো ঘরে খাট আর কারো ঘরে পালঙ্ক।
যদি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই
আমাদের সন্তান ভুমিষ্ট হলে তারে বলে দেবো
অন্যায়ের পক্ষ নিলেই তুই জারজ সন্তান ||আমার কথা অসৎ সাদাফুলের হৃদয় ছিদ্র করে দিতো
তবু সে সাদাফুল করতে পারতোনা প্রতিবাদ।
আজ তিনি অন্যের ঘরে বসে পড়ছেন আমাকে
আর আমি প্রাণভরে নিচ্ছি তোমাদের মৃত্যুর স্বাদ।
ক্ষমা করুন ঈশ্বর-আমি পথিক হতে পারিনি
পৃথিবীকে আমার দেবার ছিলো অনেক কিছু
আমাকে গ্রহণ করেনি অত্যাধুনিক সভ্যতা ||পথিক
যখন প্রায় সব কবি-শিল্পী চুপ করে থাকলো
তখন আমার রুপক অর্থে ঠুনকো প্রতিবাদ
বিবেকের ধিক্কার কিংবা দায় এড়িয়ে বাঁচার চেষ্টা মাত্র।
আমি অতোটাও মহৎ প্রাণ নই
আমিও তীব্র স্বার্থপর-সুবিধাবাদীদের একজন।
পথিক
তবু তোমাকে কথা দিচ্ছি
আমার বীর্যে কোনো জারজ সন্তানের জন্ম হবেনা
তুমি এবং তোমার সন্তানের বেঁচে থাকার জন্য
হুমকি হবেনা আমাদের সন্তান।
আমি ভীষণ আশাবাদী মানুষ
আশা রাখি আমার অজ্ঞাত প্রিয়তমা
কোনো কুলাঙ্গার সন্তানের জননী হবেননা ||পথিক
তোমার কাঁটাভরে পথে ফুল ছড়িয়ে দিতে পারলামনা
তুমি হেটে যাও আমার কবিতার বক্ষ ভেদ করে
তোমার রক্তাক্ত লাশে কাফনের কাপড় হোক এই কবিতা||15, February 2016 | Dhaka
(Sunday 28, July 2024 | Dhaka সংশোধিত)3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



Excellent