-
আগে জানো ইতিহাস
_কিশোর কনকসে তুমি হতেই পারো রাজার গোলাম
দিতেই পারো হেসে বিবেক নিলাম
নিতে পারো প্রজার খুনের দায়।
সে তুমি হতেই পারো বিপ্লবী বীর
রাজপথে প্রতিবাদে বিদ্রোহী শির
মানুষ সম্মান করবে তোমায়।তবে যা ই হও আগে জানো ইতিহাস
জেনে বুঝে খুনী হও-অথবা গুণী।
নয়তো শুনবেই পতনের শব্দ
পালাতে গিয়ে ধরা পড়বে খুনী♪|হাজার টাকার নোট পারবেনা বাঁচাতে
গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখবে।
রাজার গোলাম হয়ে লাভ কিছু হয়না
গোলামের ইতিহাস শুনে লোকে হাসবে।ধরো তুমি জ্ঞানপাপী জানলেনা ইতিহাস
ভুল করে খেয়েছো মিথ্যে চেতনা।
শাসকের ইতিহাসে ভিলেন নায়ক হয়
বিপ্লবী ইতিহাস নয় ছয় বলেনা।দেখলে তো সেদিনের জনবিষ্ফোরণ
কে জানে এরপর কে কী শিখবে?
জানি শুনবেনা তুমি কনকের গান
তবু ও তো কমদামী কলম লিখবে।[গানের কবিতা]
02, September – Dhaka || 2024
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


ক্রীতদাসের হাসি।