-
আমি জানি’
_কিশোর কনককে আমায় দ্যাখে কোন নজরে
আমি জানি।
আমি কার অবজ্ঞা-অবহেলা
আমি জানি।
আমি কার দুঃখ-জীবন সফরে
আমি বুঝি।
আমি কার ঘেন্না-অভিনব কান্না
আমি বুঝি।আমি কার অভিশাপ
খুচরো খুচরো পাপ
যৌবন মৌবন-কামনার দংশন
দেহমনে সাপ-আমি জানি।
আমি কার স্মৃতি-বিভৎস্য প্রীতি
আমি কার জংশন
শেষ ইষ্টিশন-আমি জানি♪|আমি জানি সম্মুখে
কে আমার বন্ধু
পেছনে গসিভ করে
কে আমার শত্রু?
আমি জানি আমি কারো
জীবন সমীপে নেই
আমি জানি আমি একা
পিছু ফিরে তাকালেই।
আমি চিনি মেকি প্রেম-নারীদেহ
ঠকায় আমায় চিরদিনই♪|আমি জানি কোথায়
গিয়ে আমি থামবো
একদিন ভাঙে ঠিক
সবারই দম্ভ।
আমি জানি আমি কোনো
বিশেষ মানুষ নই
কিভাবে তোমার কাছে
পূর্ণ মানুষ হই?
আমি চিনি জীবনের-গহীন অরণ্য
বহু জীবনে আমি ঋণী♪|আমি জানি একদিন
ভেঙে যায় খেলাঘর
চিরতরে পরে করে
দেয় প্রিয় সহচর।
আমি জানি লালনের
দেশে আমি যাবোনা
তোমার তুলনা তুমি
তোমাকে পাবোনা।
তুমি চেনো কনকের-হৃদয় সমুদ্র
কী ছিলে জীবনে অভিমানী♪|Friday 25,April
Dhanmondi,Dhaka
© 𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

ছন্দের দোলায় আপ্লুত হলাম