Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 1 month ago

    আমি জানি’
    _কিশোর কনক

    কে আমায় দ্যাখে কোন নজরে
    আমি জানি।
    আমি কার অবজ্ঞা-অবহেলা
    আমি জানি।
    আমি কার দুঃখ-জীবন সফরে
    আমি বুঝি।
    আমি কার ঘেন্না-অভিনব কান্না
    আমি বুঝি।

    আমি কার অভিশাপ
    খুচরো খুচরো পাপ
    যৌবন মৌবন-কামনার দংশন
    দেহমনে সাপ-আমি জানি।
    আমি কার স্মৃতি-বিভৎস্য প্রীতি
    আমি কার জংশন
    শেষ ইষ্টিশন-আমি জানি♪|

    আমি জানি সম্মুখে
    কে আমার বন্ধু
    পেছনে গসিভ করে
    কে আমার শত্রু?
    আমি জানি আমি কারো
    জীবন সমীপে নেই
    আমি জানি আমি একা
    পিছু ফিরে তাকালেই।
    আমি চিনি মেকি প্রেম-নারীদেহ
    ঠকায় আমায় চিরদিনই♪|

    আমি জানি কোথায়
    গিয়ে আমি থামবো
    একদিন ভাঙে ঠিক
    সবারই দম্ভ।
    আমি জানি আমি কোনো
    বিশেষ মানুষ নই
    কিভাবে তোমার কাছে
    পূর্ণ মানুষ হই?
    আমি চিনি জীবনের-গহীন অরণ্য
    বহু জীবনে আমি ঋণী♪|

    আমি জানি একদিন
    ভেঙে যায় খেলাঘর
    চিরতরে পরে করে
    দেয় প্রিয় সহচর।
    আমি জানি লালনের
    দেশে আমি যাবোনা
    তোমার তুলনা তুমি
    তোমাকে পাবোনা।
    তুমি চেনো কনকের-হৃদয় সমুদ্র
    কী ছিলে জীবনে অভিমানী♪|

    Friday 25,April
    Dhanmondi,Dhaka
    © 𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸

    3
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar