-
ভালোবাসার দেবী’
_কিশোর কনকতুমি কবিতার মতো সুন্দর
তুমি সুরের মতো স্নিগ্ধ
তোমার মায়াবী চন্দ্র মুখ
যতো দেখি হই মুগ্ধ।
তোমার দুইচোখে দুই সূর্য
যেনো জ্বলছে নিশিদিন
তুমি ঘুমাও যতক্ষণ
আমি আঁধারে বিলীন।
তুমি ভালোবাসার দেবী
আমি অখ্যাত এক কবি
পড়েছি তোমার প্রেমে।
তুমি আমার হয়ে থাকো
কান্না আদর মাখো
রবো দুইজনে এক ফ্রেমে||তোমার হাসিতে হাসে প্রকৃতি
তুমি কাঁদলে বৃষ্টি নামে।
তুমি বৃষ্টি ছুঁয়ে দেখলে
হঠাৎ বৃষ্টি থামে।
তোমার স্পর্শেই সজীবতা
বুকে বসে প্রজাপতি
তোমার হাতে পাখির আশ্রয়
তুমি চির শ্বাশ্বতী সতি||তুমি প্রবাহিত নদির মতো নারী
আমি সমুদ্র হয়েছি ভালোবেসে।
জোয়ার ভাটায় বহু মোহনা ঘুরে
যাতে সমুদ্রে যাও মিশে।
আমি শিশিরের সাদা জলে ভিজি না
তোমার ভালোবাসায় ভিজবো বলে।
আমি শুকনো কাঠ হয়ে থাকি
ভিজবো তোমার হৃদয়ের ঝিলে||রাত্রির আঁধারেও তুমি অপরুপা
আমি জোসনার আলোতেও কালো।
তুমি ভালোবাসো তাই জীবন স্বার্থক
চিরদিন বাসবো তোমায় ভালো||22, October 2022
©Kishor Kanok
Note : The story of the poem
is fictional.
রেকর্ডকৃত কবিতা
Labonnow Entertainment
ইউটিউব চ্যানেলে খুঁজুন।8 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



খুব সুন্দর। শুভেচ্ছা নেবেন।