-
নাছোড়বান্দা দুঃখ’
_কিশোর কনকদুঃখ গুলো নাছোড়বান্দা,সুখপাখি ফেরারী।
দুঃখ আমার সাথেই থাকে
তাড়িয়ে দিলে ফিরে আসে
জীবন দহন সমানে সমান……………………..
দুঃখ আমায় ভালোবাসে।
সুখপাখিটা উড়ে গেছে উনিশ সনের শেষে
সুখ পাখিটা উড়ে গেছে অকাল চৈত্রমাসে।
এখন দুঃখ থাকে বুকের খাঁচায়
নিজে কাঁদে আমাকে কাঁদায়।
ভিন্ন পাখির আমন্ত্রণে
সুখপাখিটা দুরের বনে
বেঁধেছে সুখের বাঁসা……………………………
আমি এখন কান্না লুকাই
নিজেই নিজের মনকে বুঝাই
মিথ্যে ভালোবাসা|সুখপাখিটার মায়ার টানে
চোট লাগে রোজ প্রাণে………………………..
আমার দুঃখ আমার ব্যাথা
সুখপাখি কী জানে!
হয়তো তখন সুখপাখিটা
মুখ লুকিয়ে হাসে……………………………….
কামনার লালাবিষ মেখে
বুনোপাখিকে ভালোবাসে।
পাখির ধর্ম উড়াল দেয়া,
সুযোগ পেলে উড়ে যায়|সুখপাখিটার স্মৃতির কবর
রাত পাহারায় রাখি…………………………….
যদিও পাখি একজীবনে
দিয়েছে আমায় ফাঁকি।
আর কোনদিন ফিরবেনা সে
ঝড় বন্যার দেশে………………………………..
পাখিটা হইলোনা আপন
আমার কপাল দোষে।
হয়তো পাখি ভুলেই বাঁচে
মনশিকারীর মায়া|পুরনো কথা বলি’
↕️
পোষা পাখি ছাইড়্যা দিলাম
খাঁচায় যদি ফিরে আসে
বুঝে নেবো মনপাখিটা
সত্যি আমায় ভালোবাসে।উনিশ সনে এভাবেই রোজ
আশায় থাকতো প্রাণ
কোনো কারণেই সুখপাখিটার
ভাঙেনি অভিমান।এখনো রোজ মধ্যরাতে
নরকপাখি ডাকে
বিলাসী শহর ছেড়ে জীবন
অজপাড়া গাঁয় থাকে|©Kishor Kanok
24, November 2021 Khulna.
Record Label : Labonnow Entertainmentবিঃদ্রঃ
কবিতায় “সুখপাখি” চরিত্র
রুপক অর্থে ব্যবহার করা হয়েছে।
আক্ষরিক অর্থে সুখপাখি চরিত্রটি
সুদৃশ্য মানবীর প্রতিচ্ছবি।
কবিতায় এমন স্থুল রুপক চরিত্র রুপায়ণ
এবং তথাকথিত উপমার জন্য দুঃখিত।7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



সুখ আর দুঃখ দুই ভাই-বোন; হাত ধরাধরি করে চলে।