Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 7 months ago

    এ পথে আর এসোনা’
    _কিশোর কনক

    অস্তিত্ব জানান দিতে এ পথে আর ফিরে এসোনা
    তোমার উপস্থিতি যন্ত্রনা দেয়।
    কোথায় থাকো কিভাবে বাঁচো চাইনা জানতে
    ডুবতে চাইনা আর অকরুণ বিষন্নতায়।
    আমার কবিতা আমার গান
    তোমার নাম লিখবেনা নতুন করে…………………..
    আর কোনদিন দোখা হবেনা তোমার সাথে
    তোমার শহরে কাকডাকা ভোরে।
    এখানে মিথ্যার ছড়াছড়ি নেই
    জীবন দহন লিখে বললাম।
    তুমি শুনোনা আমার গান
    তুমি শুনোনা আমার কবিতা
    ভালোবাসা,
    তোমায় সেলাম||

    তোমার প্রতারণা মনে রাখবো নাকি ভুলে যাবো
    আমার একান্ত ব্যক্তিগত।
    ক্ষমা না চাইতেই তোমায় ক্ষমা করেছি
    এখন মুক্ত তুমি পাখির মতো।
    জেনে দুঃখ পাবে তবু বলি
    তুমি এখন আর ভালোবাসার দেবী নও
    এখন তুমি আর কারো লিখিত সর্বনাশ
    যে সর্বনাশের আগুনে
    প্রথমেই আমি পুড়েছি
    তারপর আরো অনেকেই।
    কার নাম বললাম না
    অতো নিচে আর নামবোনা কোনদিন|

    অতীতের সে জীবন ভুলে বাঁচি রোজ
    এড়িয়ে বাঁচি যে কারো প্রেমের প্রলোভন।
    প্রতারণার হাসি দেখি সব মানবীর মুখে
    তাই কারো ভালোবাসায় ভোলেনা এ মন।
    মানবজমিনে থাকি মানুষের কথা লিখি
    দৈহিক প্রেম আর টানেনা
    তুমি স্বাভাবিক সংসারে বাঁচো
    আমার কথা মনে রেখোনা।
    আমি বিশেষ কেউ নই,কোনদিন ছিলামনা
    এখন আর বোকার মতো
    বিখ্যাত হবার আশাও করিনা
    আমাকে মনে রাখার কিছু নাই|

    তুমি পরিপূর্ণ সীমার হও
    বিদ্রুপের হাসিতে বাঁচো………………………..
    এ পথে আর অস্তিত্ব জানান দিতে এসোনা
    আমি কারো নই’
    কারো সাথে দৈহিক প্রেমের সম্পর্কে নেই’
    এ পথে আর এসোনা’
    তোমার প্রতি ঘৃনা জন্মাতে পারে।
    যাঁরে ভালোবাসতাম
    তাঁরে ঘৃনা করতে পারবোনা’
    এ পথে আর এসোনা।

    ©Kishor Kanok
    29, November 2021
    Record Label : Labonnow Entertainment

    10
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar