Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    পুরুষ বলেই লজ্জা করে’
    _কিশোর কনক

    তোমার বেঁচে থাকার নিঃশ্চয়তা দেয়না এ দেশ
    তোমার জন্য মৃত্যুর স্বাধীনতা রাখা।
    তোমাকে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে খুন করা হয়
    এমনই তোমার ভাগ্যরেখা।
    বেঁচে থাকা বিলাসীতা,এই খুন হওয়া দেশে
    এই মৃত্যু উপত্যকায় জীবনের মূল্য কম।
    নারী শাষিত দেশে,তুমি ধর্ষিত হও নারী রোজ
    মসনদে রুপকথার গল্প,নেয়না তোমার কোনো খোঁজ।
    পুরুষ বলেই লজ্জিত হই
    বেজন্মা পুরুষদের কৃতকর্মে।
    ধর্ম সবার ঠিক সমান্তরাল বইছে
    তবু পশুর থাবা থেকে বাঁচায়না তোমায় কোনো ধর্মে|

    তুমি ধর্মের লেবাসে ধর্ষিত হয়ে জ্বলেছো জ্বলন্ত আগুনে
    তুমি পুড়েছো নূসরাত,মাদ্রাসা শিক্ষকের কামনার বিষে।
    তুমি শিশুতেও ধর্ষিত নারী,পুরুষ পশুর থাবায়
    অথচ সে পুরুষই যায়,মক্কা-মদিনা-বৃন্দাবন-কাবায়।
    তুমি কামনা হয়ে হও খুন,তবু লজ্জিত হয়না পুরুষ
    পুরুষ বলেই লজ্জা করে,ধরে রাখি হুশ|

    তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক নারী
    তোমার জন্য কাগজে আর কলমেই স্বাধীনতা রাখা।
    তুমি প্রতিবাদী হতে চেয়ে নিঃশ্চুপ
    পক্ষে তোমার থাকুন বিধাতা।
    খবরের কাগজ তোমায় নিয়ে ব্যবসা সাজায় যতনে
    জনমানুষের বিকার চিন্তায় তুমি দুঃখ পেয়েছো মনে|

    তোমার ধর্ষিত লাশ মেলে ডোবা-নালায়-ধানক্ষতে
    কখনো গ্রেপ্তার হয় কেউ কেউ।
    কাউকেই জীবন্ত মাটিচাপা দেয়া হয়না
    কাউকেই জলন্ত আগুনে পুড়িয়ে দেয়না রাষ্ট্র
    কাউকেই পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হয়না|

    তোমাকে সিলেট এম সি কলেজে থেকে
    স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে করা হয় গনধর্ষণ!
    হায়রে বাংলাদেশ!
    এখনো পড়ে আছো একাত্তরে!
    এখনো স্বাধীন হয়নি দেশ
    এখনো হায়েনার কমেনি দাপট পরাধীন বাংলায়|

    তুমি স্বামীর জন্য রক্ত যোগাড় করতে
    পুরুষের হাতে ধর্ষিত হও নারী।
    তুমি মানসিক প্রতিবন্ধী তবু
    পুরুষ পশুর থাবা খুলে নেয় শাড়ি।
    অখ্যাত কবির এই ভীরু প্রতিবাদে
    হবেনা কিছু শুধু বাক্যকিলাপ।
    এই পুরুষ জাতিকে তুমি ক্ষমা কোরোনা
    জন্ম নেবার ঝণ ভুলে যায় এই জাতি|

    তুমি ধর্ষিত হও বিচার চাইতে গিয়ে
    তুমি ধর্ষিত হও পুলিশের খাকি পোষাকেও নারী।
    তবু তোমাকে নিয়েই শিল্প-সাহিত্য রচিত হয়
    অথচ তোমার জন্য জীবনের নিরাপত্তা জরুরী।
    তবু তোমাকে নিরাপত্তা দেবে কেউ একজন
    কেউ একজন বুঝবে সত্যি তোমার মন|

    কেউ গরু খায়না কেউ শূকর খায়না
    অথচ নারীদেহ সে যে ধর্মেরই হোক
    সব শুয়োরের বাচ্চা ছিড়ে ছিড়ে খায়
    এতে কারো ধর্মের ক্ষতি হয়না
    এতে কারো ধর্মের জাত যায়না।
    সব হুজুর-সাধুর বাচ্চা এখানে নির্বিকার
    ধর্মের মসলা শুধু সাম্প্রদায়িক দাঙ্গার জন্য তুলে রাখা|

    তুমি জনপ্রতিধির কুলাঙ্গার ছেলের হাতে ধর্ষিত
    এই রাষ্ট্র ধর্ষক পোষে।
    এই রাষ্ট্র ধর্ষনের সঠিক বিচার করতে ব্যর্থ।
    এখানে রাজনীতি রাজনীতি খেলা তুঙ্গে
    এখানে জীবনের নিরাপত্তা শূন্য
    এখানে শুধু উন্নয়নের গল্প চলে
    এখানে চলে বেজাতীয় গোলাম শিল্পীর উন্নয়নের গান
    এখানে অসংখ্য নারীও শাষকের পায়ে নতজানু
    তাঁরা দেখবেনা বুঝবেনা তোমাদের যন্ত্রনা
    এই ভঙ্গুর শাষণ ব্যবস্হাকে ক্ষমা কোরোনা|
    Record Label ©Labonnow Entertainment
    date:26 Sep,2020_Khulna,Bangladesh.

    11
    8 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar