Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    পর হওয়া পড়শী’
    _কিশোর কনক

    তবু,
    নিজের শর্তে বাঁচি
    ছঁকে বাঁধা জীবন মানিনা
    ভরসা রাখি বিশ্ববিধাতায়
    তন্ত্রমন্ত্র জানিনা।
    ঠকে গেলে বোকার মতো হাসি
    যে ঠকায় তাঁরেই ভালোবাসি
    জিততে আমার ইচ্ছে করেনা
    জিতে গেলেই পর করে ‘পড়শী।
    নিজের বলতে নৈতিকতাই পূ্ঁজী
    বিবেকের নির্দেশ মানি তাই
    এ জমানায় অর্থ যাঁর প্রতিভা তাঁর
    আমার ওসব কোনোটাই নাই।
    তবু নিজের শর্তে বাঁচি
    ক্রিতদাস নই|

    রাত্রি’ আমার প্রথম প্রেমিকা
    আমি রাত্রির যাত্রী চিরকাল।
    বহু বছর সূর্যদয় দেখা হয়না
    বহুবছর দেখিনি সকাল।
    প্রাণের শিশির বিন্দু সেতো
    শুকিয়ে গেছে রোদে
    নিজেকে সাজা দিচ্ছি তবু
    অকরুণ প্রতিশোধে।
    তুলসীমানবী কথা রাখেনি
    তবু নিজের শর্তে বাঁচি
    আত্মঘাতী হবার বহু চেষ্টায়
    আমি ব্যর্থ হয়েছি বহুবার|

    নীতি বিক্রির খেলায়
    আমি স্বেচ্ছায় হেরে যাই রোজ।
    আমার খবর কেউ রাখেনা
    আমিই রাখি চেনা মানুষের খোঁজ।
    অযোগ্যতার দায় দিয়ে
    ছেড়ে গেছে হৃদয়ের মেহমান
    যতোদুর জানি সে সুখেই বাঁচে
    আমারও নেই কোনো পিছুটান।
    কর্পোরেট অহংকারীদের ভীঁরে
    আমি প্রতিবারই ‘না মানুষ’
    তবু নিজের শর্তে বাঁচি
    বিখ্যাত হবার আশা করিনা|

    বুকের ভেতর সময়ের ক্ষত
    মস্তিস্কে স্মৃতির পাহাড়…………………
    বেঁচে থাকা বিলাসীতা
    ভুলে থাকি নিদ্রাা-আহাড়|

    কালো চশমায় ঢাকিনি চোখ
    কালের স্রোতে ভেসে যাইনি
    আমায় বুঝলোনা কেউ
    যাঁরে চেয়েছি তাঁরে পাইনি|

    তবু নিজের শর্তে বাঁচি
    এভাবে আর কতোদিন বাঁচবো জানিনা!
    শঙ্কিত মৃত্যুর পথে হাঁটছি
    জানিনা কবে ফুরাবে ভিসার মেয়াদ
    যম এসে ডেকে নেবে অন্ধকার কক্ষে
    ছাড়তে হবে দুনিয়া!
    জাগতিক হাহাকার বুকে
    না ফেরার দেশে দিতে হবে পাড়ি।
    জানি পর হওয়া ‘পড়শী’
    মুখ লুকিয়ে হাসবে…………………………
    নৃত্য করবে রবী ঠাকুরের গানে

    মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
    তাতা থৈথৈ,তাতা থৈথৈ,তাতা থৈথৈ…………

    11, December 2021
    ©Labonnow Entertainment

    8
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar