Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    কবরের সামনে দাঁড়াও’
    _কিশোর কনক

    তোমার চেয়ে অনেক বড় বড় অহংকারী
    ঘুমিয়ে আছে কবরে’
    তোমার চেয়ে অনেক বড় বড় অহংকারী
    চিতার আগুনে পুড়ে ছাই।
    অসংখ্য অহংকারী অভিনেতা
    বয়সের ভারে আজ বৃদ্ধ’
    অসংখ্য অহংকারী অভিনেত্রী
    আজ কোনো খবরে নাই।
    অসংখ্য স্বৈরাচারের নিকৃষ্ট মৃত্যুর
    সাক্ষ্য দেয় ইতিহাস’
    অসংখ্য ঘাতকের লাশ এনে দিয়েছে
    জলজ প্রাণির উচ্ছাস।
    অহংকারী হোয়োনা মন
    চিরদিন থাকবেনা কারো দেহে প্রাণ।
    সকাল বেলার আমির,ফকির সন্ধ্যাবেলা
    যেকোনো ক্ষমতার হবে অবসান|

    বিবেকের নির্দেশে যে মানুষ হতে পারলোনা
    পাঠ্যপুস্তক তাঁরে মানুষ বানাতে ব্যর্থ।
    ধর্মের সত্য বানী’ ধর্মগ্রন্থের কাহিনী’
    যে হৃদয়কে সহজ হতে শেখায় না
    সে হৃদয় চলমান নরক|

    অহংকেন্দ্রিক দ্বন্দ্ব থাকবেই সব জীবনে
    তবু আমরা জাতি মরণশীল।
    আমাদের জীবনের নিঃশ্চয়তা কম
    আমাদের তাড়া করে ফেরে যম
    তবু কারো কমেনা অহংকার|

    তোমার চেয়ে অনেক বড় বড় অহংকারী
    পোঁকার খাদ্য কবরে।
    তোমার চেয়ে অনেক বড় বড় অহংকারী
    অমরত্ব পায়নি জাগতিক সংসারে।
    সহজ হও জীবন’
    যৌবনের অহংকারে মাফ মিলবেনা
    বৃদ্ধকালের অশুদ্ধ প্রার্থনায়’
    কবরের সামনে দাঁড়াও
    অহংকার কমে যাবে’
    কমে যাবে ক্রোধ
    থাকবেনা হিংসা মনে
    চাইবেনা মন কারো প্রতি নিতে প্রতিশোধ।
    কিছুক্ষণের জন্য হলেও
    মানুষ হতে পারবে একজীবনে|

    শশ্মানের সামনে দাঁড়াও
    অযাচিত অহংকারের হবেই অবসান।
    তারপর বুঝবে তুমি ফকির লালন’
    এড়িয়ে বাঁচবে কামনার গান।
    সহজ হও জীবন’
    সহজ মানুষ হও সংসারে|

    17, December 2021
    ©labonnow entertainment

    12
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar