Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 4 months ago

    বাড়াইওনা মায়া’
    _কিশোর কনক

    জানি তুমি থাকবেনা
    চিরদিন মনে রাখবেনা’
    ছেড়েই যাবে মধ্যপথে আমায় রেখে একা।
    জানি তুমি থাকবেনা
    কথা দিয়ে কথা রাখবেনা’
    দিন ফুরালে দেবেই আমায় ধোকা।
    আমি পড়তে পারি তোমার চোখের ভাষা
    বুঝতে পারি মনের সুপ্ত আশা’
    মিথ্যে তুমি আমার মনে বাড়াইওনা মায়া।
    যখন তুমি থাকবেনা
    কথা দিয়ে কথা রাখবেনা
    তাড়িয়ে বেড়াবে তখন আমায় তোমার ছায়া |

    তোমার হরেক রকম মিথ্যে কথা
    সবই এখন জানা।
    চরিত্রের চোরাগলি
    এখন আমার চেনা।
    দেশের বাইরে কোথায় যাও
    কোন শর্তে যৌবন বিলাও
    জানি আমি সব |
    এছাড়াও জানো তুমি,জানেন তোমার রব |

    জানি তোমার নেশা-পেশার খবর
    জানি কোন নাইট ক্লাবে নাচো।
    অর্থের জন্য কত পুরুষের
    নিষিদ্ধ আলিঙ্গনে বাঁচো।
    সব জেনেও তোমাকে লজ্জা দেবোনা
    থাকতে তুমি এই সত্য প্রকাশ করবোনা
    মনেই রবে মনের কথা,চলে যাবে বহুদিন |

    15, September 2019
    _____________________________________
    ‘তিন বছর পর’
    _____________

    জানামতে এখন তুমি আগের তুমি নেই
    সাধ্যমতো বাধ্য হয়ে
    ছেড়েই দিতে হয়েছে তোমায় নিষিদ্ধ জীবন।
    কবির ছবির ফ্রেমে এখন অন্য মানুষ থাকে
    ধর্মমতে একটা একটা জীবন লিখে দিয়েছো যাকে।
    নারী থেকে এখন তুমি জননী হয়েছো
    আমি,তোমার ক্ষতি করিনি কোনদিন |

    একটা কথা মানতেই হয়
    তোমার ছিলো ভালোবাসার অসীম ক্ষমতা………….
    আজ এতোদিন পরেও তোমায় মনে রেখে বাঁচি
    যদিও তোমার আমার প্রেমে ছিলোনা সমতা।
    মন খারাপের হাজার বিকেল হারিয়েছে সন্ধ্যায়
    হাতের মুঠোয় তোমার দেয়া গোলাপ পোড়া ছাই
    এখন তুমি অন্যকারো সংগে করো বাস
    আমার তুমি নাই |

    15, February 2022
    ___________________________
    কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। 
    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    10
    4 Comments
    • ভালোবাসা মায়াময় কবি। এ মায়া কাটানোর সাধ্যি আছে কার?

    • @DrakoShajib ভালোবাসা’ মানুষের সর্বাধিক ব্যবহৃত মিথ্যে বানিজ্যিক শব্দ।ভালোবাসার অর্থ এখন আর বুঝতে-খুঁজতে যাইনা।ভালোবাসাকে এখন নারকীয় মনে হয়।জীবন তো আর কম দেখালো না।যাঁর জীবনের গল্পে এই কবিতার সৃষ্টি,তাঁর মুখচ্ছবিও আজ সুস্পষ্ট নয়।ভালোবাসাকে আজকাল পাশ কাটিয়ে বাঁচি।তবে তাঁর মনের মায়া ভোলা যায়না,ভুলতে চেষ্টাও করিনি কোনদিন।ভালোবাসা বলতে এটুকুই অবশিষ্ট থাকে শেষ পর্যন্ত।তবে যাঁরা ভালোবেসে সত্যিই মানবী নামক দেবীকে পেয়ে যায় তাঁরা ভাগ্যবান।ভালোবেসে যে নারী প্রতারণা করেনা,আমার ধারণা ভালোবাসার প্রকৃত অর্থ তাঁরই জানার কথা।

    • শুভেচ্ছা

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar