-
কবিতা
মাহমুদ হায়াতকবিতার শরীরে জেগে থাকে অদৃশ্য এক কম্পন,
যার উত্তাপ ছুঁয়ে যায় অবচেতন মন।
শব্দের গভীরে লুকিয়ে থাকে অপ্রকাশিত ভাবনার সমুদ্র ,
যেখানে ভাষা নিজের জন্য আঁকে গোপন পথ।
নিয়মের প্রাচীর ভেঙে ইচ্ছেরা খোঁজে মুক্ত বাতাস,
শব্দ কখনও জন্ম নেয়, কখনও বিলীন হয় সৃষ্টির অন্তর্ঘাতে।
যুক্তির দেয়ালে মানুষ নিজেকে লুকিয়ে রাখে,
তবু…Read More10 Comments-
-
-
Mahmud Hayat, লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনে। আমাদের এই প্ল্যাটফর্মের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলেই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।
-
-
-
ধার করা জীবন
মাহমুদ হায়াতধার করা জীবন নিয়ে বেঁচে আছি শ্বাস টানা রোগী কিংবা মধ্যবিত্ত সংসার।
বুক চাপড়াতে চাপড়াতে দিন গুজার করি, নিত্যকার উর্ধ্বগতি চাল চুলো টেনশান,
দুবেলা দুমুঠো ডাল-ভাতের জন্য যুদ্ধ করি, ভীড় ঠেলে পাবলিক বাসে অফিসে যাই,
ধার করা আগুনে বিড়ি টানি রোগ বালাই সন্তানের বাড়তি আবদার,
যদিও এসব যুদ্ধে বিজয়ীদের খেতাব অথবা বিশেষ ভাতা…Read More2 Comments -
মানুষ আঁকা হয় না।
মাহমুদ হায়াতআমি মানুষ আঁকতে গেলে অনায়াসে শিয়াল, শকুন, কাক, চিল, হাঙর, হায়না, বাঘ, বানর এঁকে ফেলি,
ছেলেবেলায় একবার মানুষ আঁকতে গিয়ে ভুল করে বৃক্ষ আঁকি,
আঁকিয়ে টিচার বলেছিলেন বৃক্ষ হতে গেলে মানুষকে আরও বহু পথ হাঁটতে হবে।
সেই থেকে আর আমার মানুষ আঁকা হয় না।1 Comment -
যে জীবন
মাহমুদ হায়াতজীবন এক অসমাপ্ত চিঠি,
কিছু উত্তর সময় লিখে দেয়, কিছু প্রশ্ন নীরবতার খামে ফিরে আসে।
কিছু মানুষ হৃদয়ের অভিধান পাল্টে অচেনা হয়ে যায়,
কিছু স্বপ্ন আকাশ ছোঁয়ার আগেই পথ হারায়।
তবু মানুষ ভাঙা আয়নায় নিজের মুখ খুঁজে নেয়,
কারণ হারানোরও ভাষা আছে, কষ্টের যেমন অদৃশ্য ডানা থাকে ।
অতীত কোনও বোঝা নয় নিজেকে চেনার এক পাঠশালা।…Read More5 Comments-
আপনার এই লেখাটুকুর গভীরতা এবং প্রতিটি শব্দের মধ্য দিয়ে ফুটে ওঠা অনুভূতির প্রকাশ এক কথায় দারুণ। ভাঙা আয়নায় নিজেকে খুঁজে পাওয়ার যে রূপক আপনি ব্যবহার করেছেন, তা পাঠকের মনে সত্যিই গভীর দাগ কাটে। আপনি খুব সুন্দর করে জীবনকে দেখার নতুন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তাই নিয়মিত এমন গভীর কিছু আমাদের উপহার দিতে থাকুন।
-
-
অদ্ভুদ প্রতারক
মাহমুদ হায়াতপুরুষ এক অদ্ভুত প্রতারক , যে নিজেকে ঠকাতে ভালোবাসে ।
বাবার ওষুধ, মায়ের চাহিদা, বউয়ের আবদার , সন্তানের ভবিষ্যৎ,
সবকিছুরই হিসাব থাকে তার কাছে ;
কেবল নিজের স্বপ্নের কোনো ডিজিট নেই।
নতুন জামা আসে , সে পরে পুরোনোটাই।
কারণ সংসারে তার শরীরের চেয়ে দায়িত্বের মাপ বড়।
রাতে একান্ত অন্ধকারে নিজেকে জিজ্ঞেস করে,
কেমন আছি?…Read More9 Comments-
-
নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সংসারের আলো জ্বালানো এই নীরব প্রতারকই আসলে সবচেয়ে সৎ ভালোবাসার প্রতিমূর্তি….🤍🖤
-
“সংসারের প্রদীপ জ্বালাতে গিয়ে পুড়িয়ে ফেলে শেষ সলতেটুকু”—আপনার এই লাইনটা একদম বাস্তব কথা বলেছে। লেখাটা পড়ে মনের ভেতরে খুব মায়ার একটা অনুভূতি কাজ করছে।
-
আপনার এই লেখায় সংসারের দায়িত্বের চাপে পিষ্ট একজন মানুষের নীরব আত্মত্যাগের চিত্রটি ভীষণ আবেগের সাথে ফুটে উঠেছে। এমন গভীর অনুভূতির বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয়, আপনি এভাবেই মনের কথাগুলো লিখে যান।
-
-
এক কাপ কফি
মাহমুদ হায়াতএক কাপ কফির ধোঁয়ায় কবি ভাবনার সমুদ্রে ডুব দেয়।
তেতো স্বাদে জমে থাকে অপ্রকাশিত অজস্র কথালিপি ।
শব্দরা পেয়ালার কিনারায় বসে উষ্ণতার জ্যামিতি শেখে।
জানালার ওপারে ব্যস্ত শহর , ভেতরে ধীরে জন্ম নেয় একটি কবিতা।
প্রতিটি চুমুক কাগজের শাদা শূন্যতায় নতুন ছায়া ফেলে।
কফি শেষ হয় , অথচ ভাবনার পেয়ালা তখনও শেষ হয় না।
কবি…Read More5 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা “সবচেয়ে দীর্ঘ সংলাপ নীরবতার গহ্বরে লুকিয়ে থাকে” বাক্যটি গভীর অনুভূতির এক চমৎকার বহিঃপ্রকাশ যা পড়লে শীতের সকালের একাকীত্ব আর স্নিগ্ধতার কথা মনে পড়ে যায়। এক কাপ কফির ধোঁয়া আর ভাবনার এই নিবিড় মেলবন্ধন পাঠকমনে যে প্রশান্তির ছোঁয়া রেখে যায়, তা বজায় রেখে আপনি নিয়মিত লিখে যাওয়ার অনুপ্রেরণা রাখবেন।
-
অনাবৃত শরীর
মাহমুদ হায়াততোমার অনাবৃত শরীরে আছে ঢেউ
আর জোছনার রাশি রাশি মিষ্টি হাসি,
সমুদ্র কতটা ক্লান্ত জানে না তা কেউ!
নিভৃতে নিরলস চেয়ে চেয়ে সপ্তর্ষি
অবসাদে ভেজা চোখ মোছে দীর্ঘশ্বাসে,
সূর্য ডোবে সমুদ্রের অতল তিমিরে,
কার যেন স্বপ্নের খেয়া শ্রাবণে ভাসে।
সে কি জানো তোমার অনাবৃত শরীরে ?আদি পিতামহের আকুল অনুনয়ে
নিসর্গ নেমে আসে…Read More3 Comments -
নীলশাড়ি
মাহমুদ হায়াতনীলশাড়িতে বেশ জমেছে
লাল টিপটাও ভালে,
এমন করে কেউ কি কখন
লাগায় হাওয়া পালে?চশমাটাও নাকের উপর
তুলির আচড় গালে,
এমন করে কেউ কি কখন
নাচায় ঢোলের তালে?ঠোঁট দুটোও ভরা কটাল
চুলের লোপাট ঘ্রাণে,
এমন করে কেউ কি কখন
হেঁচকা লাটাই টানে?ঘূর্ণি নাচায় শাড়ির আঁচল
বুকের উঠোন বানে,
এমন করে কেউ কি কখন
আকাশ রাঙায় গানে ?3 Comments-
আপনার এই লেখায় নীলের আবেশ আর বাতাসের দোলা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বিশেষ করে চশমা ও শাড়ির আঁচলের বর্ণনা আমার ভীষণ ভালো লেগেছে। ছন্দ ও উপমার এমন নান্দনিক মেলবন্ধন আপনার সৃষ্টিকে বেশ প্রাণবন্ত করে তুলেছে, যা পড়ে এক স্নিগ্ধ আমেজ পাওয়া যায়। আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি উপহার দিতে থাকুন, আপনার লেখনী আরো বিকশিত হোক।
-
বৃষ্টিতে
মাহমুদ হায়াতপ্রথম যেদিন দেখি তোকে
লেকের ধারে বৃষ্টিতে,
লাল কাঁচুলি নীলাভ শাড়ি
অন্যরকম সৃষ্টিতে।ভেজা শহর ভেজা প্রহর
ভেজা ভেজা কাক ছিল,
তোর শরীরে কোথায় যেন
ভরা নদীর বাঁক ছিল।ভেজা আঁচল ভেজা কাঁচল
ভেজা ঠোট নাক ছিল,
তোর শরীরে কোথায় যেন
মধুমক্ষির চাক ছিল।3 Comments -
MAHMUD HAYAT changed their profile picture
2 Comments -
প্রেমই একমাত্র
মাহমুদ হায়াতব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আজও তোমার চুলের গন্ধে সবুজ হয়ে ওঠে,
সেই সুবাসের অভিধান খুলে দেয় রোসেটা শিলালিপির বহুদিন-নীরব ভাষা।
ভাষা থেকে জন্ম নেয় অজন্তার দেয়ালে ঘুমিয়ে থাকা আলোর অনুবাদ,
যেখানে মহেঞ্জোদারোর ইট এখনো আমাদের অনুচ্চারিত শব্দের উষ্ণতা ধরে রাখে।
বেহুলার ভেলা সেই উষ্ণতা বুকে নিয়ে
পার হয় শতাব্দীর…Read More4 Comments -
সম্পর্ক
মাহমুদ হায়াত
সভ্যতার অন্তর্জালে ঝুলে আছে মানুষ,
তবু হৃদয়ের ইনবক্সে বেড়ে চলে আসীম দুরত্ব।
স্ক্রিনের আলোয় স্বপ্নের মতো মুখগুলো জেগে থাকে,
অথচ চোখের গভীরে নিভে যায় পরিচয়ের আগুন।
যন্ত্র আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে মহাবিশ্ব,
তবুও অদৃশ্য দেয়াল উঠেছে মানুষের মাঝখানে।
ভবিষ্যতে রোবট হয়তো আমাদের শেখাবে উষ্ণ আলিঙ্গনের ভাষা,
আর…Read More4 Comments -
আলোকচিত্র
মাহমুদ হায়াততুমি অব্যক্ত স্রোতের ভাষা,
নীরব নদী, কিংবা ভোরের জানালা।
সময় আমাদের চোখের সামনে মেলে ধরে তার পুরোনো আলোকচিত্র;
ভবিষ্যৎ নীরবে এঁকে যায় নামহীন কোনও এক নতুন দিগন্ত।
প্রেম কোনো গাণিতিক সূত্র নয়
ধীরে জ্বলে ওঠা এক প্রদীপ;
বিশ্বাস তার শিখা,
অপেক্ষা তার অবিচল সলতে।
আমরা একে অপরের অসমাপ্ত পাণ্ডুলিপি,
ভালোবাসা সেই…Read More4 Comments-
আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে, “আমরা একে অপরের অসমাপ্ত পাণ্ডুলিপি, ভালোবাসা সেই নিবেদিত পাঠক”। আসলেই কি ভালোবাসা এমন করেই এক একটা মানুষের পুরো জীবনের গল্পটা শেষ পর্যন্ত পড়ে যায়? আপনারা যারা গ্রুপে লেখালেখি করছেন, তারা একে অপরের পোস্টে লাইক আর কমেন্ট করলে কিন্তু আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan




MAHMUD HAYAT, আপনার লেখাটি পড়ে প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য কম্পন আর অনুভবের তীব্রতা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছে, তাই আপনি এভাবেই শব্দের জাদুতে মনের কথাগুলো ফুটিয়ে তুলে সামনে আরও চমৎকার সব সৃষ্টি আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।