Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কোন এক গভীর রাতে

    এক গভীর রাতে
    আমি বড় রাস্তায় হেঁটেছি একা।
    আকাশের অশ্রু বৃষ্টির মতো ঝড়ে পরে।
    আমি একাকী পথ চলি।
    পকেটের নিকোটিনের টুকরো গুলো
    শুধু শুধু ভিজে গেলো।
    এক গভীর রাতে
    আমি বড় রাস্তায় হেঁটেছি একা।
    আকাশের অশ্রু বৃষ্টির মতো ঝড়ে পরে।
    রাজপথে হেঁটে চলি,
    কোন একটা দোকানে দাঁড়িয়ে আশ্রয় নেই।
    ভেজা নিকোটিনে আগুন জ্বালাই।
    আকাশের অশ্রু বৃষ্টির মতো ঝড়ে পরে।
    হ্যালোজনের হলদে আলোতে
    প্রকৃত জীবন ধরা পরে,
    মানুষের প্রকৃত রঙ বদলে যায়।

    5
    6 Comments
Skip to toolbar