Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমরা ক্রমশ
    আমরা ক্রমশ একটি পতনের অপেক্ষায় অপেক্ষারত। প্রতিদিন দেখি সহস্র ধর্ষিতার চিৎকার। এলোমেলো আমি আরো একটু এলোমেলো হই। আমরা ক্রমশ পতনের শব্দে উন্মাতাল হই। প্রিয় মুখ স্মৃতি হয়ে ভেসে যায়। জীবন জীবনের মতো এগিয়ে চলে। আমরা ক্রমশ পতনের শব্দে উন্মাতাল হই। আমাদের পাথুরে দেয়ালে কোন ক্ষত জন্মে না। নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত থাকি।প্রতিটি ভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন সহাবস্থান। তবু কেউ কারো কাছে আসি না। সহস্র দগ্ধ যন্ত্রণা চাপা রেখে নিত্য দিন শুরু করি। রাস্তার মোড়ে মোড়ে বিপনিবিতানে কতো মুখ, নতুন মুখ, চেনা অথবা অচেনা মুখ। পণ্যের লালসায় উন্মত্ত হই। মানুষকে পণ্য ভাবি। নিজেকে চিনি না। আয়নায় মুখ দেখি অথবা দ্যাখেও দেখি চিনি না। তবু ভালোবাসি। এক অদ্ভুত মানবতা কখনো কখনো জেগে ওঠে। আর্ত চিৎকারে মিথ্যা বলি। বেঁচে থাকার প্রয়োজনে। ভালোবাসার তাগিদে। প্রিয় মুখ আরো এক দিন বুকের গভীরে রেখে রেখে মনে পরে কতো কাল আগে সব কিছু ফেলে এসে নিজেকে সবটুকু হারিয়ে কতো টুকু নিঃস্ব হয়েছি।আমরা ক্রমশ পতনের অপেক্ষায় অপেক্ষারত।

    2
    4 Comments
Skip to toolbar