Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মা আমার মা
    এক ভোরে আমি জেগে উঠে দেখি একজন মহিলা আমার দিকে এগিয়ে আসছেন। তিনি বললেন, “আমি তোমার মা।“ তারপর সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে নিয়ে গেলেন আমায়। এক ঝলক আলোক রেখায় আমার চোখ প্লাবিত হল। আমি দেখলাম বিশাল নীল আকাশ আর সবুজের সমারোহ। তখন আমার বয়স কত? চার অথবা পাঁচ। তিনি আমাকে বললেন এটাই তোমার দেশ। তিনি আমার মা। আজো তিনি আমাকে বলেন, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্রতি বেলায় বলেন, “তুমি আমার ছেলে, তোমায় ছাড়া আমি বাঁচবো না।“ এখনো তার দুঃখ, শোক আমাকে আন্দোলিত করেন। মা, আমার মা। তিনি দেখতে সুন্দরী নয় কিন্তু তিনি আমার দেখা শ্রেষ্ঠ নারী। আমি একদিনের মা দিবসে বিশ্বাস করি না। আমি প্রতিদিন তার ভালবাসায় সিক্ত হয়ে বলি প্রতিটি দিন মা দিবস।

    3
    4 Comments
Skip to toolbar