-
বাদামি বর্ণের চঞ্চল শিশু
পাবলো নেরুদা
[অনুবাদ]বাদামি বর্ণের চঞ্চল শিশু, সূর্য যার জন্য ফল পুষ্ট হয়,
পরিপক্ক হয় এবং তাকে নিংরে যে কোমল পানীয় তা তোমার শরীরকে করেছে সুন্দর,
এবং তোমার চোখকে করেছে উজ্জ্বল এবং তোমার মুখ শুভ্র জলের মতো।তোমার কাল কুন্তল কেশরাজিতে বাঁধা পরেছে অস্তগামী সূর্য।
তুমি খেল তার সাথে,
এবং তোমার দুটি চোখ যেন দুটি গভীর দীঘি।বাদামি বর্ণের চঞ্চল শিশু, তুমি আমাকে আকর্ষিত করতে পার না।
সবকিছু আমাকে এখান থেকে নিয়ে দায় দুপুরবেলায়।
তুমি হলে ফুলের ভ্রমরের তারুণ্য, জোয়ারের ঢেউ, শস্যের শক্তি।আমার পীড়িত হৃদয় তোমায় খোঁজে সব সময়।
তোমার তুলনাহীন অবয়ব, তোমার মৃদু সুন্দর কণ্ঠস্বর,
সকালের প্রজাপতি, সুন্দর শস্য ভূমি, সূর্য এবং শুভ্র জল।7 Comments-
-
-
মঞ্চবন্ধু, আমার কাছে বরাবর’ই সাধারণ বিষয়গুলোকেই খুব অসাধারণ লাগে। এখানে, “তোমার কাল কুন্তল কেশরাজিতে বাঁধা পরেছে অস্তগামী সূর্য” এই লাইনটি যেন কবিতার সমস্ত সৌন্দর্য্য বাঁধা পড়েছে। সুন্দর অনুবাদ, ভালো লাগলো খুব।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



পাবলো নেরুদার কবিতা গুলো একটু ভিন্ন ধরনের । খুব সাধারণ বিষয়ের ওপর তিনি কবিতা লিখেছেন কখনো বিরাল কখনা বা বাতিঘর। অনুবাদের চেষ্টা করছি, জানি না কেমন হচ্ছে?