Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিরহিণী রাঁধা তোমার সৌন্দর্য তোমার কলঙ্কে,
    সন্ন্যাসী স্বামী আর চতুর প্রেমিক কৃষ্ণের অপরাধে তুমি কলঙ্কিনী।
    রাঁধারা সবসময়ই কলঙ্কিত।
    চোখ তুলে তাকালেও খারাপ না হলেও খারাপ।
    তাহলে বরং তুলে নাও অস্ত্র, হাতে নাও হাতিয়ার,
    প্রেমে কি এসে যায় এবার দ্রোহের মন্ত্রে দীক্ষা নাও।
    ঘর ছেড়ে বের হও, চিৎকার করো,
    ছিনিয়ে নাও তোমার অধিকার,
    ভুলে যাও সে মিথ্যে প্রেমিকের কথা যে প্রতারনা করেছে।
    খুলে ফেল হাতের বেড়ি, ছিঁড়ে ফেল পায়ের শেকল,
    বের হয়ে এসো, দেখ নতুন সূর্য।
    ঘর ছেড়ে বের হয়ে এসো।
    আগামী তোমার, তুমি কি তা জানো না?

    2
    2 Comments
Skip to toolbar