Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিষাদ নয়ন হেরিয়া,
    আঁখি পল্লবে গভীর অন্বেষণে,
    কোন ফুলহারে বসিয়া,
    সন্ধ্যা নিবেদনে তার কাননে।

    কপোলে বহিছে অশ্রু ধারা,
    কেমনে সহিবে যাতনা,
    তোমারই চরণে,
    তার আকুল বন্দনা।

    অতঃপর এই বিষাদ নগরীতে আমাদের ছুটে চলা।
    এবং কিছু যান্ত্রিকতার নিচে হ্যালজেন আলোয় বদলে যায়,
    মুখোশের মানুষেরা।
    আমরা আলোচনা করি বৈশ্বিক যুদ্ধ,পুঁজিবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন।
    আমাদের এসব নিছক আলোচনা মুলত সব কিছু ভুলে থাকা।
    দম বন্ধ হয়ে আসা শহরে ব্যস্ত হতে হবে কিছু নিয়ে।
    ঘরে ফিরে দেখি,
    আমার সাঁঝের কোকিল কিছু নিছক কবিতা রেখে গেছে।
    সে থাকে অ্যাটলান্টিকের ওপারে।
    বরফে ঘেরা হীম শীতল নতুন স্বপ্নের, সম্ভাবনার দেশে।
    এই পরিযায়ী পৃথিবীতে আমরা,
    মুক্ত অর্থনীতির বাণিজ্যের আড়ালে,
    দুজন একটি কর্পোরেট দীর্ঘ দূরত্বের প্রেমে আবদ্ধ।
    আমি চোখ বুজে তাকে দেখি।
    আরো কাছাকাছি।
    ইথারের তরঙ্গে আমাদের কথা হয় গুন গুন, গুন গুন।

    বিষাদ নয়ন হেরিয়া,
    আঁখি পল্লবে গভীর অন্বেষণে,
    কোন ফুলহারে বসিয়া,
    সন্ধ্যা নিবেদনে তার কাননে।

    কপোলে বহিছে অশ্রু ধারা,
    কেমনে সহিবে যাতনা,
    তোমারই চরণে,
    তার আকুল বন্দনা।

    5
    6 Comments
    • বরাবরের মত খুব ভালো লাগলো মঞ্চবন্ধু, বিশেষ করে এই লাইনগুলোতে এক অন্যরকম ভালা লাগা মিশে আছে, “আমার সাঁঝের কোকিল কিছু নিছক কবিতা রেখে গেছে।
      সে থাকে অ্যাটলান্টিকের ওপারে।
      বরফে ঘেরা হীম শীতল নতুন স্বপ্নের, সম্ভাবনার দেশে।” ভালোবাসা নেবেন!

    • ভালো হয়েছে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar