Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শুভ নববর্ষ
    বে দেও
    [অনুবাদ ]

    একটি শিশু ফুলের তোড়া হাতে নিয়ে নতুন বছরের দিকে এগিয়ে যায়।
    একজন বাসের হেল্পার হাতে উল্কি আঁকে।
    শুনে দেখো এই নির্জনতার একটি মুহূর্ত।
    খাঁচার বাঘটাকে দ্রুত ওই সঙ্গীতের কারাগারে নিয়ে যাও।
    ওই আনন্দ মিছিলে পাথর নিক্ষেপ করো।
    রাতের সমাতরালে পাশাপাশি থেকো।
    এই আগুন্তক কে? যখন সকল
    পাখির বাসা ঝড়ে ভেসে যায় এবং পরে থাকে নিচের রাস্তায়।
    ব্যর্থতার বইয়ের পঙ্কতি মালা বৃদ্ধি পায়, গভীর হয়।
    প্রতিটি মুহূর্তই একটি গলিপথ,
    আমি তাকে অনুসরণ করি পূর্বের দিকে
    ফিরে আসি ঘরে, মৃত্যুর দরজা বন্ধ করি।

    3
    5 Comments
    • ‘বে দাও’ এর কবিতাগুলো পড়ে মনে অদ্ভুত এক বিষণ্ণতা ভর করে! কবিতায় বিষণ্ণতা আমার বরাবরি প্রিয় তাই, কবি সম্পর্কে জানতে ইচ্ছে হল কিন্তু গুগলে কোন তথ্য পেলাম না।

      • চীনের সমকালীন কবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, আমেরিকা প্রবাসী। আমি নিজেও তার সম্পর্কে জানার চেষ্টা করছি। খুব বেশি তথ্য পাই নি।

      • আপনি উনার কবিতা কিভাবে খুঁজে পেলেন মঞ্চবন্ধু?

      • চাইনিজ ভাষায় কারা কবিতা লিখছে তাদের দেখার চেষ্টা করছিলাম। খুব বেশি কবিতা আমিও খুঁজে পাই নি। ভিন্ন ভাষার কবি ও কবিতা এবং বিশেষত যারা অপরিচিত তাদের নিয়েই কাজ করছিলাম। যদিও যাদের কবিতা অনুবাদ করার চেষ্টা করছি তাড়া বেশ নামকরা।

      • আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই মঞ্চবন্ধু, অনেক ভালোবাসা নেবেন!

Skip to toolbar