Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এই সব দিনরাত্রি

    আমরা কতিপয় নিশাচর বুভুক্ষু রাত জেগে থাকি,
    কবিতায় কবিতায় লিখি,
    কবে পাবো নতুন সূর্যোদয়।
    আহত, নিহত জনপদ, ত্রস্ত,ভীত,
    নৈরাজ্য আর নৈরাজ্যের থেকে বেরিয়ে আশার প্রবল চেষ্টা।
    প্রবল আক্রোশে অতীতকে মুছে ফেলে আবার অতীতেই ফেরা।
    ওদিকে ত্রস্ত জনপদ।
    জানে না কি হবে? জানে না কি হবে?
    মানুষ মানুষকে চেন।
    বিশ্বাস করো ও তোমারই মতো ভীত।
    তার ও আছে স্বজন প্রিয়জন।
    তাকে বিশ্বাস করতে শেখো।
    আজ যাকে অবেহালা করো হয়ত সেই পেয়েছে স্বরূপের সন্ধান।
    পুরুষ নারীকে চেন,
    সেও মানুষ, ঠিক তোমার মতো তার আছে স্বাধীন স্বকীয়তা।
    এখন সময় খুব কম।
    বন্ধু বন্ধুকে বিশ্বাস করো।
    সে তো তোমারই প্রিয় জন।
    জাতের জলাঞ্জলি দিয়ে বল সেও মানুষ।
    একই নদীর জল বিভিন্ন মটকায় ভাগ করা হয়।
    কিন্তু তাতে জলের পরিবর্তন হয় না।
    সে থাকে একই রকম, অনন্য।

    3
    4 Comments
Skip to toolbar