Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দুঃখের গান

    ও লো রাই, একবার শুধু এই কানাইয়ের পাণে চেয়ে দ্যাখ।
    এই ভবের দরিয়ায় হাল টানিয়া কেমনে হইলাম একা।
    তুফান নদী পার হইয়া এই বুকটা কেমন ফাঁকা।
    দুখিনি শুধু মরার গান গায়, আর আমি হইলাম পুইরা কালা।

    আরেকবার, আরেকবার ওই নগরের যান্ত্রিকতায়,
    যখন আমি ঝড়ের পড়ে ঝড়,
    তুফানের পর তুফান পেরিয়ে আবার জনস্রোতে হারিয়ে গেলাম।
    তবু সে চেয়েও দেখে না।
    ওই নগরের রাজপথে কিভাবে গভীর রাতের ধকায় সব হারিয়ে নিঃস্ব হলাম।
    যুদ্ধাহত, তবু এখনো নিঃশেষ ওই নি।
    ক্লান্ত, তবু অবশ নই।
    লীলাবতী আমার তবু বোঝে না। বোঝে না এ বুকে কেমন জ্বালা।
    কত ক্ষত ধারণ করেছি এ শরীরে আর মনের গভীরে।
    ছন্দের জাদুতে সকল কে ভুলিয়ে আজ ওই হ্যালজেন আলোয় আমি নির্বাপিত।
    কিভাবে এততা বদলে গেছি, কিভাবে ভুলেছি সযত্নে গোপন ব্যাথা।
    একবার ভেবে দ্যাখো না।

    তুমি ওই শীতের দেশের তুষারপাতে কেমন সুখের অসুখের ঘোরে আচ্ছন্ন আর আমি
    এই গভীর রাতের অন্ধকারে,
    ষ্টেশন চত্বরে, পথে ঘাটে , জ্বলে, স্থলে, অট্টালিকায়,
    স্মৃতির শরীরে মিশে আছি, ভিন্ন গ্রহে।

    ও লো রাই, একবার শুধু এই কানাইয়ের পাণে চেয়ে দ্যাখ।
    এই ভবের দরিয়ায় হাল টানিয়া কেমনে হইলাম একা।
    তুফান নদী পার হইয়া এই বুকটা কেমন ফাঁকা।
    দুখিনি শুধু মরার গান গায়, আর আমি হইলাম পুইরা কালা।

    3
    2 Comments
Skip to toolbar