Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মোমবাতি
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    তোমার একটা মাত্র মোমবাতি জ্বালানোর প্রয়োজন।
    একটা খুব শাদা মাটা মোমবাতি।
    সেই পুরনো কায়দায় আগের মতো,
    নিজেকে মনে করার জন্য।
    তারপর দ্রুত কলমটা হাতে নাও।
    আলো জ্বালো ওই নাটকের দৃশ্যে যা বাতিল হয়ে গেছে।
    সেই পুরাতন চমক আর তির্যক প্রখর শব্দে,
    যা তোমার হৃদয় প্রজ্বলিত করে।
    এখন তুমি বন্ধু খোঁজো আগের মতো,
    আগের চেয়ে অনেক বেশি।
    এবং তুমি ধৈর্যশীল আর কোমল,
    ওই মোমবাতির ভাস্কর্যের মতো।
    এবং তোমার চেনা শহর তোমার পাণে আবার ফিরে চায়,
    নেই কোন অন্ধকার রাত।
    এবং ঠিক রুশদের ভাষা সেই আগের মতো,
    প্রখর সূর্যালোকের মতো স্বচ্ছ আর আকাশের মতো উদার।

    3
    4 Comments
Skip to toolbar