Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্বপ্নদৃশ্য @ স্মৃতির শহর
    সমাধির শহরে বসে শুনি নির্জনতার গান। প্রবল প্রলয়ে সব ভেসে গেলে পর এ শহর এখনো বিচরণ করে করোটির প্রকোষ্ঠে, নীরবে নিভৃতে। কোন এক প্রাচীন সাধক পাঠ করে পুরাতন শ্লোক। দূরে এই নেক্রোপলিসের কালো অন্ধকারে বাতি জ্বালে নিভৃত নভোচারী। আকাশের কালো মেঘে বিদ্যুতের ঝলক, পিঙ্গল থেকে ক্রমশ বেগুনী। অপরের মেঘ শিশিরের মতো ঝরায় অশ্রু। ফোঁটায় ফোঁটায় দুঃখ নেমে আসে আমাদের টিনের চালে, কেমন গাড় বেদনায়। দূরে কোথাও বেজে ওঠে প্রাচীন ভায়োলিন ার অন্ধকারে আলো জ্বলে রাস্তার একাকী ল্যাম্পপোস্ট।

    4
    4 Comments
    • “অপরের মেঘ শিশিরের মতো ঝরায় অশ্রু। ফোঁটায় ফোঁটায় দুঃখ নেমে আসে আমাদের টিনের চালে, কেমন গাড় বেদনায়।” অনবদ্য লেখা ! হৃদয়ের ঝড় যেমন লন্ডভন্ড করে দেয় কবিতার শহর ঠিক সে রকম এক অনুভূতি হল!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar