Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রশ্ন আজন্মরহিত

    এই যে আজ আমি ভীষণ ভীষণ অন্যরকম,
    অন্য মানুষ, অন্য রকম।
    কোন এক স্মৃতির বিকেলে নিজেকে হারিয়ে,
    কবিতায় খুঁজে ফিরি প্রকৃত নিসঙ্গতা।
    এলেমেলো শব্দকে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলি প্রিয় পঙক্তিমালা।
    আঁধারের আলোতে খুঁজি মরুদ্যানের রক্ত গোলাপ।
    প্রকৃত জল।
    মাতৃ জঠরের স্মৃতি হারিয়ে কোন এক অন্ধকারের নৌকায় শুয়ে থাকি-
    একা।
    ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে তরঙ্গায়িত নুহের নৌকায়।
    এখনো স্মৃতিহীন জাতিস্মর,
    খুঁজে ফিরি নিজেকে- কে আমি? কেমন তাহার রূপ?
    কোথায় গন্তব্য?
    কোথায় হারিয়ে যায় মৃত পাখির হালকা পালক?
    প্রশ্ন আজন্মরহিত।

    4
    7 Comments
Skip to toolbar