Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কী যেন নেই
    জাকের আদিত্য

    ঘুম ভেঙে জেগে উঠে মনে হলো কী যেন নেই?
    কী নেই?
    বুকের হাড়ের অন্তরালে হৃদযন্ত্র ঠিক মতোই কাজ করছে।
    এইতো দেখো এখনও তো কাজ করছি। যেমন তেমন যা খুশি তাই লিখতে পারছি।
    শ্বাস নিতেও কষ্ট হচ্ছে না। কেউ এখন আর টুঁটি চেপে ধরছে না।
    বিছানা ছেড়ে উঠে বসলাম। ঘুম ঘোরটা যাচ্ছে না। ফস্ করে সিগ্রেটটা ধরিয়ে আঁকার খাতা টেনে নিলাম।
    ছবির খাতায় কতোগুলো ছবি আঁকলাম। আঁকিবুঁকিতে দুটি খাতা নষ্ট করলাম।

    তবু মনে হচ্ছে কী যেন নেই?

    মহৎ হবার স্বপ্নটাতেও এক বিন্দু মরচে ধরে নি।

    তবু যেন মনে হচ্ছে কী যেন নেই? কী যেন নেই?

    তারপর মনে পড়লো গত রাতের দুঃস্বপ্নে, অবিশ্বাসের অস্ত্রগুলোয় আহত হয়ে দগদগে সব ক্ষতের ভিড়ে মনটা যেন কোথাও নেই।
    গলার নিচে জমে থাকা এক দলা চাপা দুঃখ ছাড়া অবশিষ্ট আর কিছুই দেওয়ার বাকি নেই।

    3
    9 Comments
Skip to toolbar