-
স্বপ্নের পরে
চারপাশে নিঝুম অন্ধকার। মাত্র ঘুম থেকে উঠলাম। পকেট হাতড়ে বের করলাম প্রিয় নিকোটিন। ম্যাচের কাঠিতে আগুন জ্বালালাম। করোটিতে নানাবিধ নৈরাজ্য। জানি না আজ কী বার, কোথায় আছি। মনে পড়লো লোকটা আমাকে দেখছে। বিনিদ্র রজনীতে আজ এই কাচঘরে লোকটি আমাকে মন দিয়ে দেখছে। এই নির্বাসনের খেলায় আমি নজরবন্দী। লোকটা আমাকে দেখছে, বোঝার চেষ্টা কী করছে?
আমি হাসি। ওকে নিয়ে ভেবে কাজ নেই। ও বাকি জীবন এভাবেই পার করবে। ওর জন্য আমার করুণা হয়। ছাপোষা প্রহরী। কিছুই করতে পারবে না। ও নিজেও আসলে বন্দী। কিন্তু ও সেটা জানে না।
আমি আবার শুয়ে পড়ি। অন্ধকারে এই কাচঘরে সকল বাস্তবতা ভেঙে যায়। শুধু আগুনের লাল আভা জ্বলে আর নিভে— জোনাকির মতো।7 Comments-
-
-
গল্পের ভেতরের অন্ধকার আর আগুনের লাল আভার মিশেলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করে। আপনার লেখনীর জাদুতে বন্দিত্ব আর প্রহরীর মানসিক দ্বন্দ্বের প্রকাশটি চমৎকারভাবে উঠে এসেছে, যা পড়তে বেশ ভালো লেগেছে। এই ধারায় আপনি আরও অনেক সৃষ্টিশীল কাজ লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin


Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে এক গভীর ঘোরের মধ্যে আছি, কিন্তু এই কাচঘর আর লোকটার রহস্যটা আসলে ঠিক কীসের ইঙ্গিত দিচ্ছে?