-
চিঠি
জাকের আদিত্যবন্ধু,
আমার মনে পড়ে সেই আঠারো বছরের কিশোরকে। আজ সে আর কিশোর নেই।
তার অবাক চোখে ছিলো স্বপ্নের ছক। আর ছিলো হৃদয় ভরা সারল্য। আজ সে আর আঠারো বয়সী কিশোর নয়। বিশটি বছর পেরিয়ে গেছে। তার স্বপ্ন ও পূরণ হয়েছে কম বেশি। হারিয়ে গেছে সারল্য। তার প্রতিটি দিন ছিলো একটা যুদ্ধ। অবিশ্বাস, উপেক্ষা, প্রতারণা, মিথ্যে অপবাদ সব কিছু অতিক্রম করে সে এগিয়ে চলেছে। গত দুই দশকের যুদ্ধে সে অনেক কিছুই হারিয়েছে আবার পেয়েছেও অনেক কিছু। তার ছিলো দুর্নিবার আকাঙ্খা, আকাশ ছোঁয়ার স্বপ্ন। অনেক কিছুই সে অর্জন করেছে প্রায় সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। অল্প কিছু মানুষ দূর থেকে উৎসাহ দিয়েছিলো, সাহায্য বলতে এতোটুকুই। নিজের সবটুকু দিয়ে অনেক কিছুই সে অর্জন করেছে।সত্যি বলতে এখনো তার সেই দুর্নিবার আকাঙ্খা আছে। এটাই তার প্রকৃত সত্য। মিথ্যা বলবো না একটা অর্জনের পর সে এখনো চেষ্টা করে আরেকটি সাফল্যের জন্য।
এই যে এখন আমি যে চিঠিটি লিখছি সেই কিশোরের গল্প নিয়ে- সেই আমিও ভাবছি সেই কিশোরের এতো সব অর্জন দিয়ে কী হবে? একদিন সারাবেলা অন্ধকার হবে। মিশে যাবে রাজপুত্রদের সাথে পাড়া গাঁয়ের ভাঁড়দের হাড়। তারপর একদিন স্মৃতিও মুছে যাবে। প্রশ্নটা উঠে আসতেই পারে মানুষ কি তবে এখনো অমরত্ব কামনা করে?
উত্তরটা আমার কাছে অন্যরকম। জীবন ও জগতের তৃষ্ণা মানুষের কোন দিন মেটে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অতি বৃদ্ধমানুষটিও কামনা করে বেঁচে থাকার আকুল তৃষ্ণা। মানুষ জানে মৃত্যুকে সে অতিক্রম করতে পারবে না। তবু সে জীবনকে ভালোবাসে। মানুষ মৃত্যুকে ঘৃণা করে, এটাই প্রকৃত সত্য। তবে অল্প কিছু মানুষ মৃত্যুকে আলিঙ্গন করতে পারে। তারা ভিন্ন।
মানুষ জীবনকে ভালোবাসে। এই যে জীবনের আকুলতা এই তাড়নাটুকুই মানুষকে পরিচালিত করে। এই তাড়না না থাকলে কোন সভ্যতার জন্ম হতো না।
সেই প্রবল তাড়নাই সেই কিশোরের সত্য স্বভাব। কারণ সে অনুভব করেছিলো মহত্ত্বের আহবান। নিজেকে আর তার পরিবেশকে আরো একটু সুন্দর করে তুলতেই তার এতো চেষ্টা, আশা, হতাশা, ভালোবাসা।
আজ এ পর্যন্তই।
ইতি, সূর্য।
8 Comments-
-
-
-
অতীতের ফেলে আসা দিন আর জীবনের অদম্য লড়াইয়ের এই বয়ানটি পড়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি, বিশেষ করে নিজের ভেতরের সেই কিশোরকে খুঁজে পাওয়ার অনুভূতিটি যেন হৃদয়ে গভীর রেখাপাত করে গেল। জীবনের জয়গান গাওয়ার এই সুন্দর প্রয়াসটি যেন এভাবেই চলতে থাকে, আপনার কলম থেকে আরও এমন মন ছুঁয়ে যাওয়া লেখা পাওয়ার অপেক্ষায় থাকলাম।
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



জাকের আদিত্য, “জীবন ও জগতের তৃষ্ণা মানুষের কোনোদিন মেটে না”—আপনার এই কথাগুলো একদম মনের মতো হয়েছে, সত্যি জীবনের গভীর একটা দিক তুলে ধরেছেন।