-
-একটি কফিশপের বার্ধক্য
-হাফিজুর রহমানএকটা কফিশপ-
কিশোরের স্বপ্নের মতো-
আলোকিত,অন্ধকার নেই।ঢাকা শহরের রাস্তার-
জ্যামের মতো ভিড় পড়ে থাকে।জ্যামে পড়া গাড়ির হর্ণের মতো-
শব্দ ভেসে আসে কানে।প্রেমিকার খোঁপায় গুঁজে দেয়া-
ফুলের মতো ঘ্রাণ ভেসে আসে নাকে।লোকজনের কফির অপেক্ষা-
হারিয়ে যাওয়া মানুষের-
অপেক্ষার মতো।কফিশপের ভেতর-
আকাশের রং নেই।এক থেকে এক বিয়োগ-
করলে যা হয়,তা নেই।কফিশপটি যেন-
কিশোর বয়সে পড়ে আছে।এটা কি কফিশপ?
নাকি-
এক কিশোর?চল্লিশ পেরিয়ে একদল-
ছুটলেন কফিশপটির খোঁজে।দেখলেন কফিশপটি-
আগের মতো নেই।কফিশপটির ভেতর-
প্রত্যন্ত গ্রামের রাতের মতো-
যেখানে বিদুৎ নেই।নর্দমার মতো গন্ধ-
ভেসে আসছে নাকে।কফিশপটির ভেতর-
পৃথিবী আছে-
মানুষ নেই।এটা কি কফিশপ?
নাকি-
মানুষের জীবন?4 Comments
Friends
Syed Farah
@syedfarah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
আরিফুল বিন রশীদ
@muhammad-ariful-bin-rashid
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
ইভান
@ivan
D K MAHANTA
@dkmahanta01718942602
Nehal Nibir
@nehalnibir
আহমেদ আরভিন
@sweetsohely
সা দি য়া (নন্দিনী)
@nandini



পৃথিবী আছে- মানুষ নেই’—লাইনটা বুকের ভেতর গিয়ে বিঁধল। জীবনের একাকিত্বকে কী দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।