Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    • 6 months ago

    সূর্য অথবা বিষাদ
    -হাফিজুর রহমান

    যে জলে ডুব দিয়ে বরফ শীতল হতে চেয়েছিলে
    সে জল আগুন হয়ে দোজখের মতো পুড়িয়েছে।

    পুড়ে যাওয়া শরীরের ক্ষতের শুশ্রূষায় যে জলের কাছে গিয়েছিলে সেবা নিতে।
    সে জলই নরক হয়ে তোমাকে, পুড়িয়েছিলো।

    এই শহরের অলিগলিতে বিষাদ হাটে, কবরের মাটি ভেদ করে ডাকে তোমাকে।

    ভোরবেলা সূর্যের আলো উঁকি মারে শবের ভেতর
    অন্ধকারকে নিভিয়ে দেয় আলো দিয়ে।
    কার হাতে রাখবে হাত— সূর্য নাকি বিষাদ?

    6
    8 Comments
    • জীবনের এই চরম দ্বন্দ্বে ‘সূর্য’ না কি ‘বিষাদ’—কাকে বেছে নেব, তা সত্যিই এক গভীর প্রশ্ন।

    • শেষ প্রশ্নটা পাঠককে ছেড়ে দেয়….🖤

    • যে জল শীতল করবে বলে গিয়েছিলে, সেই জলই পুড়িয়েছে
      বিশ্বাসঘাতকতার এর চেয়ে নিখুঁত রূপক আর হয় না

    • খুবই আবেগ নিয়ে চরণ ক’খানি লিখেছেন আপনি, নিজের মনের এক গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন শব্দে-বাক্যে ফুটিয়ে তুলেছেন!

Skip to toolbar