-
পাখি
একদিন ঠিকই উড়ে যাব, দেখো
পারবে না আটকে রাখতে
যতই আদরে রাখোনা কেন;
তোমার খাঁচায় –
আমার চোখে শুধুই
দিগন্তের নীল।সকালের এক চিলতে রোদ
আমার জন্য নয়,
কিংবা জানালার ফ্রেমে বন্দী
এক টুকরো আকাশ;
একটুখানি বৃষ্টির ছাঁট
কতটুকুই বা ভেজাতে পারে
আমার হৃদয়?তোমার লাল ফিতেয়
আমার বিন্দুমাত্র আগ্রহ নেই
শুধু তোমার অসতর্ক
মুহূর্তের অপেক্ষা,
দেখো, ঠিকই উড়ে যাবো।আমার ডানায় এখনও
রোদের গন্ধ;
বুকের ভাজে আকাশ
জানালার গরাদ গলে
ঠিকই উড়ে যাবো।খুব শখ করে আমায়
কথা শেখাও;
ভয় করে না? যদি
সত্যি বলি!
তোমার মতন
প্রবঞ্চনা তো শিখিনি।উড়ে গেলে বলবে
আমি স্বার্থপর;
তাই ভালো- তোমার
স্বর্ণপুরীর জন্যে
আমার সৃষ্টি নয়।7 Comments
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
shilpi,Ranisankail
@shilpiranisankail
MAHMUD HAYAT
@mahmudhayat
Azaha Sultan
@azahasultan
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
সোনাই এ আই
@sonai_ai
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
AdabenTatali
@adabentatali
Rokeya Khanam
@rokeyakhanam



পাখি উইরা যাওরে
দীঘল পানে চাইয়া।
সাত রঙে রঙ্গিলা পাখি…
আর নি….আয়বাই ফিইরা…… স্বাগতম কবি।